চট্টগ্রামের আনোয়ারায় "যৌতুক ও মাদকমুক্ত" সমাজ এবং আল্লামা নূরী ফাউন্ডেশন বৃত্তির পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল ১৭ মে ২৫ইং শনিবার
স্থানীয় আনোয়ারা কালাবিবির দিঘীর মোড়স্থ মমতাজ কমিউনিটি সেন্টার হল রুমে মাওলানা এনামুল হক এনাম এর সভাপতিত্বে ও নিজাম উদ্দিন চৌধুরীর পরিচালনায় বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়।
এতে মুখ্য আলোচক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন আল্লামা মাওলানা মুহাম্মদ আবুল কাশেম নূরী (মা.জি.আ.)
প্রেসিডেন্ট-আহলে হাদীস রজভীয়া নূরানী ট্রাস্ট ও মহাসচিব - আহলে সুন্নাত ওয়াল জামা'আত বাংলাদেশ।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহি ওষখাইন রজায়ী দরবার শরীফ'র সাজ্জাদানশীন,রজায়ী ত্বরিকার সিংহ পুরুষ,লেখক,গবেষক,বহু গ্রন্থের প্রণেতা,দানবীর ও রজায়ী ত্বরিকত কমিটি বাংলাদেশ'র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান
শাহজাদা আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ উল্লাহ রজায়ী
প্রকাশ রজায়ী হুজুর।
প্রধান বক্তা হিসেবে
উপস্থিত ছিলেন মাওলানা নাজিম উদ্দিন নূরী,বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও চট্টগ্রাম বেসরকারি কারা পরিদর্শক জোবাইরুল আলম মানিক, সম্মাান্নিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন যথাক্রমে-অধ্যক্ষ মাওলানা আবদুল খালেক শওকী,
এস. এন শাহজাহান, দৈনিক আলোকিত বাংলা সংবাদ মাধ্যমের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ রফিকুল ইসলাম
অধ্যক্ষ মাওলানা এম এ হান্নান,অধ্যক্ষ মাওলানা সোলায়মান আলকাদেরী,মাওলানা মো. আনোয়ার আনোয়ারী,মাওলানা হিফজুর রহমান নূরী,
মাওলানা কামরুদ্দিন নূরী,মাওলানা জাকির হোসাইন সিদ্দিকী,
হাফেজ ক্বারী হাফিজুর রহমান,আলহাজ্ব মো. আবু ছিদ্দিক,মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা তাজুল ইসলাম,মাওলানা মাহফুজুল হক,
মাওলানা শাহাদাত হোসাইন,
মাওলানা মুফতি উবায়দুর রহমান,
হাফেজ জিয়াউদ্দিন নূরী,হাফেজ মো. নাজমুল হাসান,
মাওলানা মাহফুজুর রহমান ও
ডা. রাশেদ উল আলম এতে প্রায় দু'শতাধিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয় এবং পরিশেষে সকল মুসলিম উম্মাহর জন্য দোয়া করা হয়।