বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম:
Logo ক্যাবের নতুন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন Logo আনোয়ারা উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট- এর নতুন কার্যালয় উদ্বোধন Logo আনোয়ারায় শাওলিন কুংফু এন্ড উশু একাডেমি’র ইফতার মাহফিল সম্পন্ন Logo সূত্রাপুরে ভোট কেনার সময় জামায়াতের নায়েবে আমির আটক Logo ভোটকেন্দ্রে অনুপ্রবেশ, মিরপুরে জামায়াতের দুই পোলিং এজেন্টের জেল Logo কুমিল্লায় জামায়াত নেতার মৎস্য প্রজেক্ট থেকে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার Logo কুমিল্লায় লাখ টাকাসহ জামায়াত নেতা আটক Logo বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত-আমির খসরু মাহমুদ চৌধুরী Logo BUET এর মঞ্চে DUET এর সাফল্য Logo পূরনো ভোটের মাঠে ধানের শীষ নিয়ে অভিজ্ঞ নিজামসহ ত্রিমুখী লড়াইয়ে অনভিজ্ঞ মাহমুদুল ও শাহজাহান
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘dainikalokitobangla.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘dainikalokitobangla.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘dainikalokitobangla.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ

আমার বাবা – শিহাব ইকবাল

Reporter Name / ৪২৪ Time View
Update : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪, ৫:৫০ অপরাহ্ণ

অসাধারণ বললে হবে কম,
আদর্শবান বললে হবে অল্প,
আজকে আমি বলবো পুরোদম
সেরার সেরা আমার বাবার গল্প।

দিনটি ছিলো সাতাশ ডিসেম্বর,
দারুণ মেধার ফুটলো সে এক ফুল,
অরুণ আলোয় সে ফুল অতঃপর
মানবগুণে হাসলো হুলস্থুল।

সালটা ছিলো উনিশশতো ত্রিশ,
ত্রিশ আর তৃষায় জ্বললো দুটি চোখ,
বিশ্বে যখন ব্যাপক ছিলো বিষ,
অমৃত তাঁর বক্ষে আনে সুখ।

শিশুর মতোন মনন ছিলো তাঁর,
শশীর মতোন স্নিগ্ধ ছিলো রূপ,
রবির মতোন তেজটি বারংবার
বাবার চোখে ঝলমলাতো খুব।

হইনা যতোই শ্রেষ্ঠ গল্পকার,
শেষ হবেনা আমার বাবার গল্প ;
শিক্ষকতায় নেই তুলনা তাঁর,
গল্পকথা তাঁর তুলনায় অল্প।

প্রজ্ঞাপূর্ণ প্রখর জ্ঞানালোক
মন-মগজে থাকতো দিবারাত্রি,
রসময়তা জুড়তো সবার বুক,
জ্ঞানের পাখায় উড়তো ছাত্রছাত্রী।

মাসটা ছিলো ছিয়াত্তরের জুন,
আকাশ ভেঙ্গে ঝরছে প্রবল বৃষ্টি ;
কার বিরহে ভিজলো আঁখির কোণ,
ঝাপসা হলো লক্ষ লোকের দৃষ্টি?

ষোলই জুনের সেই বিরহকাব্য
শেষ হবে কি অশেষ রিম ও দিস্তায়?
এই লিখা যে নদীর মতো নাব্য ,
যায় ছড়িয়ে পদ্মা-মেঘনা-তিস্তায়!

আদর্শবান বললে হবে অল্প,
অসাধারণ বললে হবে কম ;
সেরার সেরা আমার বাবার গল্প
বলতে যেন বহাল থাকে দম!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST