বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
Logo ক্যাবের নতুন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন Logo আনোয়ারা উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট- এর নতুন কার্যালয় উদ্বোধন Logo আনোয়ারায় শাওলিন কুংফু এন্ড উশু একাডেমি’র ইফতার মাহফিল সম্পন্ন Logo সূত্রাপুরে ভোট কেনার সময় জামায়াতের নায়েবে আমির আটক Logo ভোটকেন্দ্রে অনুপ্রবেশ, মিরপুরে জামায়াতের দুই পোলিং এজেন্টের জেল Logo কুমিল্লায় জামায়াত নেতার মৎস্য প্রজেক্ট থেকে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার Logo কুমিল্লায় লাখ টাকাসহ জামায়াত নেতা আটক Logo বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত-আমির খসরু মাহমুদ চৌধুরী Logo BUET এর মঞ্চে DUET এর সাফল্য Logo পূরনো ভোটের মাঠে ধানের শীষ নিয়ে অভিজ্ঞ নিজামসহ ত্রিমুখী লড়াইয়ে অনভিজ্ঞ মাহমুদুল ও শাহজাহান
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘dainikalokitobangla.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘dainikalokitobangla.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘dainikalokitobangla.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ

আনোয়ারায় অস্ত্রসহ শীর্ষ ডাকাত আব্দুর রহিম ও তার ছেলে আটক

শাহরিয়ার মাহমুদ চৌধুরী (আনোয়ারা) / ২৩১ Time View
Update : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ৮:২২ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় যাবতজীবন সাজাপ্রাপ্ত আসামি আব্দুর রহিম (৫৫) নামের এক শীর্ষ ডাকাতকে অস্ত্রসহ আটক করেছে সেনাবাহিনী। এসময় তার ছেলে মো. ইমরান (২৪)কেও আটক করা হয়।

 

রবিবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত ২টা থেকে উপজেলার বারশত ইউনিয়নের পশ্চিমচাল গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।

 

আটককৃতরা হলেন, আনোয়ারা উপজেলার ২নং বারশত ইউনিয়নের পশ্চিমচাল ওয়ার্ডের গোয়ালপাড়া এলাকার আবু মিয়ার ছেলে আব্দুর রহিম (৫৫) ও তার পুত্র ইমরান হোসেন (২৪)।

 

সেনাবাহিনী সূত্রে জানা যায়, খুন, ডাকাতি, ছিনতাই, নারী ও শিশু নির্যাতন, মাদকসহ ৭টি মামলার আসামি আব্দুর রহিম। এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য একাধিকবার অভিযান পরিচালনা করেও তাকে আটক করতে ব্যর্থ হয়।

 

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রবিবার রাতে অভিযান পরিচালনা করে বাড়ির পাশের পুকুর থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২টি বন্দুক, ৮ রাউন্ড দেশীয় গুলি ও চাপাতি, রামদাসহ ৭টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আইন অনুযায়ী ব্যবস্থার জন্য আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান সেনাবাহিনী।

 

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, আটককৃত ২জনকে উদ্ধার হওয়া অস্ত্রসহ আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে, থানা থেকে তাদের আদালতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST