কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশর (ক্যাব) কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সকাল ১১টায় রাজধানীর সেগুনবাগিচাস্থ ক্যাব কার্যালয়ে বার্ষিক সাধারণ সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এ. এইচ. এম সফিকুজ্জামান।
এসময় উপস্থিত ভোটারদের ৫১-২ ভোটে নিরঙ্কুশভাবে ১১ সদস্য বিশিষ্ট ক্যাবের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠিত হয়। নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন এ. এইচ. এম সফিকুজ্জামান।
অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন— জ্যেষ্ঠ সহ-সভাপতি জামিল চৌধুরী, সহসভাপতি এস এম নাজের হোসাইন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর ভুঁইয়া, যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান রনি, কোষাধ্যক্ষ মোহা. শওকত আলী খান, সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী। সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা এম এ কাদের মন্ডল এবং বাহাদুর সাজেদা আক্তার।
নবগঠিত এই নির্বাহী পরিষদ আগামী দুই বছর দায়িত্বে থাকবে।