শনিবার, ২৩ মে ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
Logo ঈদে সাত দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি Logo আনোয়ারার গহিরায় নীডি ফাউন্ডেশন নির্মিত মাদরাসা বোস্তানুল আরিফিনের শুভ উদ্বোধন সম্পন্ন Logo ব্যবসায়ী ও সমাজসেবক প্রকৃতি রঞ্জন দত্তের মৃত্যুতে আনোয়ারা ফাউন্ডেশনের শোক প্রকাশ Logo আজ শাহছুফি পীর মৌলানা একরামুল হক শাহ্ রজায়ী (রহ:)’র বার্ষিক ওরশ শরীফ  Logo পুলিশের অভিযানে আনোয়ারায় ৪ অপহরণকারি গ্রেফতার, বাসচালক ও হেলপার উদ্ধার Logo আনোয়ারা বারখাইন ইউনিয়ন ভূমি অফিসের সহকারি তহসিলদার তিলক শীল’র মাসিক অ’বৈধ আয় ৫ লক্ষাধিক টাকা! Logo আনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে বীরমুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র চৌধুরীর শোকসভা অনুষ্ঠিত  Logo ক্যাবের নতুন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন Logo আনোয়ারা উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট- এর নতুন কার্যালয় উদ্বোধন Logo আনোয়ারায় শাওলিন কুংফু এন্ড উশু একাডেমি’র ইফতার মাহফিল সম্পন্ন
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘dainikalokitobangla.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘dainikalokitobangla.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘dainikalokitobangla.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ

ভোটকেন্দ্রে অনুপ্রবেশ, মিরপুরে জামায়াতের দুই পোলিং এজেন্টের জেল

শাহরিয়ার মাহমুদ চৌধুরী / ৬১ Time View
Update : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৩৬ অপরাহ্ণ

মিরপুরের পল্লবীতে একটি ভোটকেন্দ্রে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে জামায়াতে ইসলামীর দুই পোলিং এজেন্টকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক এই কারাদণ্ড দেন।দণ্ডিত ব্যক্তিরা হলেন মেহেদি হাসান খাদেম (৩২) ও রাইহান হোসেন (২৩)। তাঁদের বিরুদ্ধে পল্লবীর মিরপুর শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয় কেন্দ্রে অবৈধ অনুপ্রবেশ এবং প্রভাব বিস্তারের অভিযোগ আনা হয়েছে।

 

স্থানীয়রা জানান, ভোটের আগের রাতে ঢাকা-১৬ আসনের মিরপুর শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয় কেন্দ্রে ‘দাঁড়িপাল্লা’ মার্কার দুজন এজেন্ট নিয়মবহির্ভূতভাবে কেন্দ্রে প্রবেশ করেন। বিষয়টি নজরে আসার পর তাৎক্ষণিকভাবে সেখানে উপস্থিত হন নির্বাহী ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক। তিনি গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৭৩-এর ২(বি) ধারা অনুযায়ী দোষীদের বিচার করেন।পরে অবৈধ প্রভাব বিস্তারের দায়ে তাঁদের দুই বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সাথে প্রত্যেককে ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ১৫ দিনের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে অনিয়মের অভিযোগে একই কেন্দ্রের পোলিং অফিসার মোসা. সুমনা ইসলামকে নির্বাচনি দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST