বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম:
Logo ক্যাবের নতুন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন Logo আনোয়ারা উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট- এর নতুন কার্যালয় উদ্বোধন Logo আনোয়ারায় শাওলিন কুংফু এন্ড উশু একাডেমি’র ইফতার মাহফিল সম্পন্ন Logo সূত্রাপুরে ভোট কেনার সময় জামায়াতের নায়েবে আমির আটক Logo ভোটকেন্দ্রে অনুপ্রবেশ, মিরপুরে জামায়াতের দুই পোলিং এজেন্টের জেল Logo কুমিল্লায় জামায়াত নেতার মৎস্য প্রজেক্ট থেকে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার Logo কুমিল্লায় লাখ টাকাসহ জামায়াত নেতা আটক Logo বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত-আমির খসরু মাহমুদ চৌধুরী Logo BUET এর মঞ্চে DUET এর সাফল্য Logo পূরনো ভোটের মাঠে ধানের শীষ নিয়ে অভিজ্ঞ নিজামসহ ত্রিমুখী লড়াইয়ে অনভিজ্ঞ মাহমুদুল ও শাহজাহান
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘dainikalokitobangla.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘dainikalokitobangla.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘dainikalokitobangla.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ

আনোয়ারায় গৃহবধূর রহস্যজনক মৃত্য

আনোয়ারা(চট্টগ্রাম) প্রতিনিধিঃ / ২১০ Time View
Update : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:৫৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৪নং বটতলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড পশ্চিম বরৈয়া গ্রামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বটতলী ইউনিয়নের পশ্চিম বরৈয়া গ্রামে এই রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ শারমিন আকতার মুন্নি (২৮) স্থানীয় সৌদি প্রবাসী মোঃ আরিফের স্ত্রী বলে জানা যায়। সে রায়পুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড তেলিপাড়া গ্রামের মৃত কামাল উদ্দীনের মেয়ে।

গৃহবধূ শারমিন আকতার মুন্নির বাপের বাড়ি সূত্রে জানা যায় দিবাগত রাত আড়াইটার দিকে ফোনে শারমিন আকতার মুন্নির সাথে কথা হয়। এরপর ঠিক রাত চারটার দিকে খবর আসে যে সে নাকি বাথরুমে আত্মহত্যা করেছে। পরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গেলে পরিবারের লোকজন পালিয়ে যায়। এটা পরিকল্পিত হত্যা বলে দাবি করেন নিহতের স্বজনরা।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনির হোসেন জানান, গৃহবধূর আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST