বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
Logo ক্যাবের নতুন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন Logo আনোয়ারা উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট- এর নতুন কার্যালয় উদ্বোধন Logo আনোয়ারায় শাওলিন কুংফু এন্ড উশু একাডেমি’র ইফতার মাহফিল সম্পন্ন Logo সূত্রাপুরে ভোট কেনার সময় জামায়াতের নায়েবে আমির আটক Logo ভোটকেন্দ্রে অনুপ্রবেশ, মিরপুরে জামায়াতের দুই পোলিং এজেন্টের জেল Logo কুমিল্লায় জামায়াত নেতার মৎস্য প্রজেক্ট থেকে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার Logo কুমিল্লায় লাখ টাকাসহ জামায়াত নেতা আটক Logo বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত-আমির খসরু মাহমুদ চৌধুরী Logo BUET এর মঞ্চে DUET এর সাফল্য Logo পূরনো ভোটের মাঠে ধানের শীষ নিয়ে অভিজ্ঞ নিজামসহ ত্রিমুখী লড়াইয়ে অনভিজ্ঞ মাহমুদুল ও শাহজাহান
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘dainikalokitobangla.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘dainikalokitobangla.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘dainikalokitobangla.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ

আনোয়ারায় মেয়ের জামাইয়ের হাতে শাশুড়ী খুন

শাহরিয়ার মাহমুদ চৌধুরী (আনোয়ারা) / ২০৮ Time View
Update : রবিবার, ৯ মার্চ, ২০২৫, ১২:১৬ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পারিবারিক কলহের জের ধরে মেয়ের জামাইয়ের হাতে শাশুড়ি নিহত হওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে রবিবার (৯ মার্চ)সকাল ৬টার সময় উপজেলার পরৈকোড়া ইউনিয়নে ওষখাইন পূর্বপাড়া গ্রামে।

 

নিহত রশিদা খাতুন (৪৫) পূর্বপাড়া গ্রামের বাদশা মিয়ার স্ত্রী। হত্যাকারী জামাই হেলাল উদ্দিন মানিক একই গ্রামের ফরিদুল ইসলামের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়,একই গ্রামে শশুর জামাইয়ের বাড়ি। বিয়ের পর থেকেই হেলাল উদ্দিন মানিক তার স্ত্রী নারগিছ আকতার সাথে পারিবারিক কলহ চলে আসছিলো।স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করলে শাশুড়ির সাথে জামাই হেলাল উদ্দিন মানিকের কথাকাটাকাটি হতো। ঘটনার দিন সকালে স্বামী-স্ত্রী সাথে ঝগড়ার পর স্ত্রী কর্মস্থল কেইপিজেডে চলে গেলে শাশুড়ীর সাথে ঝগড়া বাঁধে মেয়ের জামাইয়ের। এসময় মেয়ের জামাই লোহার রড দিয়ে শাশুড়ীকে ভারি মারলে ঘটনাস্থলেই শাশুড়ীর মৃত্যু হয়। ঘটনার পর থেকে ঘাতক মেয়ের জামাই পলাতক রয়েছে বলেও জানান স্থানীয়রা।

 

এবিষয়ে জানতে চাইলে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST