চট্টগ্রামের আনেয়ারা উপজেলার ঐতিহ্যবাহি রজায়ী দরবার শরীফ এ শাহছুফি আলী রজা প্রকাশ কানু শাহ্ (রহ:)’র আওলাদ পীরে ত্বরিকত শাহছুফি মৌলানা একরামুল হক শাহ্ রজায়ী (রহ:)’র ২তম বার্ষিক ওরশ শরীফ রজায়ী দরবার শরীফের প্রতিষ্ঠাতা ও সাজ্জাদানশীন পীরজাদা আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ উল্লাহ্ রজায়ী প্রকাশ রজায়ী হুজুর এর সভাপতিত্বে ও মাওলানা নাঈম উদ্দিন রজায়ী ও মাওলানা এস.এম ইমাম উদ্দিন রজায়ীর দিক নির্দেশনায় রজায়ী দরবার শরীফ এ রজায়ী ত্বরিকত কমিটি বাংলাদেশ এর উদ্যোগে অনুষ্ঠিত হবে।
কর্মসূচির মধ্যে খতমে কুরআন, মিলাদ মাহফিল ও তাবারুক বিতরণসহ দিনব্যাপী নানা কর্মসূচি থাকবে।
আউলাদে সিদ্দিকে আকবর পাঁচ ত্বরিকার পীর ৩৬ বছর বনবাসি আধ্যাত্মিক সাধক ও ১৮শতকের মহাকবি হযরতে শাহ্ সূফী সৈয়দ আল্লামা আলী রজা প্রকাশ কানু শাহ্ (রহঃ)’র ছোট মিয়ার আউলাদ হযরত শাহ সূফী সৈয়দ একরামুল হক শাহ্ রজায়ী (রহঃ)-এর স্মরণে প্রতি বছরের ন্যায় এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এই আয়োজন সম্পন্ন হবে।
প্রসঙ্গত, হযরত শাহ ছুফি সৈয়দ একরামুল হক শাহ রজায়ী (রহঃ) ছিলেন একজন প্রখ্যাত আলেম ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব এবং ওষখাইন রজায়ী দরবার শরীফের প্রতিষ্ঠাতা। তাঁর স্মৃতিকে ধারণ করে প্রতিবছর এ ফাতেহা শরীফ আয়োজন করা হয়।আয়োজক কমিটি
মুসলিম উম্মাহসহ সকল ভক্ত ও অনুরক্তদের আখেরী মোনাজাতে অংশগ্রহন করার জন্য উদাত্ত আহ্বান জানাইয়াছেন।