শনিবার, ২৩ মে ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
Logo ঈদে সাত দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি Logo আনোয়ারার গহিরায় নীডি ফাউন্ডেশন নির্মিত মাদরাসা বোস্তানুল আরিফিনের শুভ উদ্বোধন সম্পন্ন Logo ব্যবসায়ী ও সমাজসেবক প্রকৃতি রঞ্জন দত্তের মৃত্যুতে আনোয়ারা ফাউন্ডেশনের শোক প্রকাশ Logo আজ শাহছুফি পীর মৌলানা একরামুল হক শাহ্ রজায়ী (রহ:)’র বার্ষিক ওরশ শরীফ  Logo পুলিশের অভিযানে আনোয়ারায় ৪ অপহরণকারি গ্রেফতার, বাসচালক ও হেলপার উদ্ধার Logo আনোয়ারা বারখাইন ইউনিয়ন ভূমি অফিসের সহকারি তহসিলদার তিলক শীল’র মাসিক অ’বৈধ আয় ৫ লক্ষাধিক টাকা! Logo আনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে বীরমুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র চৌধুরীর শোকসভা অনুষ্ঠিত  Logo ক্যাবের নতুন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন Logo আনোয়ারা উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট- এর নতুন কার্যালয় উদ্বোধন Logo আনোয়ারায় শাওলিন কুংফু এন্ড উশু একাডেমি’র ইফতার মাহফিল সম্পন্ন
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘dainikalokitobangla.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘dainikalokitobangla.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘dainikalokitobangla.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ

আনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে বীরমুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র চৌধুরীর শোকসভা অনুষ্ঠিত 

মোহাম্মদ রফিকুল ইসলাম(চট্টগ্রাম) / ২২ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬, ৭:১৮ অপরাহ্ণ

চট্টগ্রামে নির্লোভ, নিরহংকারী, দেশপ্রেমিক ও সমাজ সংস্কারক বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র চৌধুরী অনুস্মরণীয় আলোকিত মানুষ ছিলেন।

 

আনোয়ারা উপজেলার পেশাজীবীদের নিয়ে সামাজিক উন্নয়নমূলক ও সাংস্কৃতিক সংগঠন আনোয়ারা ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র চৌধুরীর শোকসভা চট্টগ্রাম নগরীর থিয়েটার ইনস্টিটিউটের হলরুমে ৭মে বৃহস্পতিবার বিকাল চারটায় আনোয়ারা ফাউন্ডেশনের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু তাহের মাহমুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম..নুরুল হুদা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম -১৩ (আনোয়ারা -কর্ণফুলী) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার জামাল নিজামের উপস্থিত থাকার কথা থাকলেও চক্ষু সংক্রান্ত জটিলতা ও শারীরিক অসুস্থতায র কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি। অনুষ্ঠানে তাঁর পক্ষে উপস্থিত ছিলেন তাঁর সহকারি একান্ত সচিব আখতারুন্নবী চৌধুরী। পরবর্তীতে মাননীয় সাাংসদ ভার্চুয়ালি শোকসভায় সকলের উদ্যোশ্যে বক্তব্য রাখেন। তিনি তাঁর বক্তব্যে সুভাষ চন্দ্র চৌধুরীর পরিবারের প্রতি সমবেদনা জানান এবং সুভাষ চন্দ্র চৌধুরীর আত্নার শান্তি কামনা করেন। তিনি বলেন নির্লোভ, নিরহংকারী, দেশপ্রেমিক, সমাজসংস্কারক এই স্বনামধন্য বীর মুক্তিযোদ্ধার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে শোকসভা আয়োজন করায় আনোয়ারা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাচ্ছি তিনি প্রত্যাশা করেন আনোয়ারা ফাউন্ডেশন সব সময় আনোয়ারার মুক্তিযোদ্ধাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন এবং গণমানুষের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে যাবে। এ প্রসঙ্গে তিনি আনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বাস্তবায়নের দাবি জোরালো করায় প্রশংসা করেন এবং সেতু বাস্তবায়নের প্রচেষ্ঠা চালিয়ে যাবেন বলে আশ্বস্ত করেন। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত অতিথিরা বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র চৌধুরীর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন এবং শোক বইয়ে তাদের মূল্যবান মতামত প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা ট্রাস্টের চেয়ারম্যান ডাঃ মাহফুজুর রহমান। প্রধান বক্তার বক্তব্যে তিনি বলেন একটি ভালো রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে না পারলে বৈষম্য দূর হবে না। বীরমুক্তিযোদ্ধা সুভাষ চৌধুরী বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র ব্যবস্তার জন্য সামাজিক আন্দোলন করে গেছে যা নতুন প্রজন্মের জন্য অনুসরণীয়।অনুষ্ঠানে শোকবাণী পাঠ করেন সংগঠক যিশু দাশ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন

বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মানবাধিকার নেতা তাপস হোড়, গণমুক্তি আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা রাজা মিঞা, লেখক ও গবেষক জামাল উদ্দিন, চট্টগ্রাম বারের সিনিয়র আইনজীবী এডভোকেট চন্দন বিশ্বাস, শিল্পপতি মাইকেল দে, সাবেক ব্যাংকার স্বপন দাশগুপ্ত, পরৈকোড়া ইউনিয়ন সমিতির সভাপতি ও সমকালের ডিজিএম সাংবাদিক সুজিত কুমার দাশ, সুভাষ চৌধুরীর সহর্ধমিনী শিক্ষিকা অনিমা চৌধুরী, আনোয়ারা উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক সাগর মিত্র, ব্যবসায়ী পরিমল দত্ত, ভাস্কর ডি কে দাশ মামুন, মোহাম্মদ ইরাজ মেহের চৌধুরী, অসীম কান্তি মজুমদার, শৈলান দাশ, সন্তোষ দাশ, প্রদীপ দত্ত, উজ্জ্বল চক্রবর্তী সহ আরো অনেকে। বক্তাদের এ স্মৃতিচারণ বক্তব্যের সময় এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। আরও বক্তব্য রাখেন মোহাম্মদ হোসেন, ইন্জিনিয়ার সিন্চন ভৌমিক, দীপ্তি দাশ, ঝুলন চৌধুরী, মোহাম্মদ জাকির হোসেন, এনি দাশ, জসিম উদ্দিন, সজল চক্রবর্তী, মোহাম্মদ ইব্রাহিম, ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ চৌধুরী (নিবিড়), রতন বিশ্বাস, নজরুল ইসলাম, শর্মিষ্ঠা চৌধুরী, সৃজিতা চক্রবর্তী, লিটন নন্দী, শ্রী বাসু নন্দী, মানবাধিকার কর্মী ইফতেখার হোসাইন, ক্যাব চট্টগ্রাম মহানগর সহ-সভাপতি মোহাম্মদ জানে আলম, বিভাষ চন্দ্র চৌধুরী, বাবুলাল চৌধুরী, গৌতম চৌধুরী, হরিপদ চৌধুরী বাবুল, শ্রী অজিত কুমার দাশ, অনুপ দাশ, মোহাম্মদ সাদেক ইসলাম, বিকাশ চৌধুরী, টুকন কারণ, রাজন মিত্র, প্রদীপ গুপ্ত, কাজী মোহাম্মদ হারুনুর রশিদ, মোহাম্মদ শামসুল ইসলাম, মিহির কে চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, মানবাধিকার কর্মী ইফতেখার হোসেন চৌধুরী, বৃষ্টি বৈদ্য, বিজয় ধর, রন্জিত দাশ, এমদাদুল ইসলাম প্রমুখ।

লেখক ও গবেষক জামাল উদ্দিন তাঁর বক্তব্যে বলেন ১৯৮১ সাল পরবর্তী আমার গবেষণায় এবং পরৈকোড়া গণহত্যার ইতিহাস ও মুক্তিযুদ্ধের ইতিহাস লিখনিতে অনেক তথ্য উপাত্ত দিয়ে সহযোগিতা করেছেন বীরমুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST