বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
Logo ঈদে সাত দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি Logo আনোয়ারার গহিরায় নীডি ফাউন্ডেশন নির্মিত মাদরাসা বোস্তানুল আরিফিনের শুভ উদ্বোধন সম্পন্ন Logo ব্যবসায়ী ও সমাজসেবক প্রকৃতি রঞ্জন দত্তের মৃত্যুতে আনোয়ারা ফাউন্ডেশনের শোক প্রকাশ Logo আজ শাহছুফি পীর মৌলানা একরামুল হক শাহ্ রজায়ী (রহ:)’র বার্ষিক ওরশ শরীফ  Logo পুলিশের অভিযানে আনোয়ারায় ৪ অপহরণকারি গ্রেফতার, বাসচালক ও হেলপার উদ্ধার Logo আনোয়ারা বারখাইন ইউনিয়ন ভূমি অফিসের সহকারি তহসিলদার তিলক শীল’র মাসিক অ’বৈধ আয় ৫ লক্ষাধিক টাকা! Logo আনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে বীরমুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র চৌধুরীর শোকসভা অনুষ্ঠিত  Logo ক্যাবের নতুন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন Logo আনোয়ারা উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট- এর নতুন কার্যালয় উদ্বোধন Logo আনোয়ারায় শাওলিন কুংফু এন্ড উশু একাডেমি’র ইফতার মাহফিল সম্পন্ন
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘dainikalokitobangla.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘dainikalokitobangla.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘dainikalokitobangla.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ

শুনানীতে চট্টগ্রাম আদালতে হট্টগোল বৃহস্পতিবারও আইনজীবীদের বিক্ষোভ এজলাস থেকে নেমে যান বিচারক।

মোহাম্মদ রফিকুল ইসলাম(চট্টগ্রাম) / ৪১৬ Time View
Update : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪, ৯:৫১ অপরাহ্ণ

চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত–২ এর সামনে বৃহস্পতিবারও প্রতিবাদ এবং বিক্ষোভ করেছেন আইনজীবীরা। একপর্যায়ে আদালতটির এজলাস থেকে নেমে কাস কামরায় চলে যান বিচারক অলি উল্লাহ্।

এ বিষয়ে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফ হোসেন চৌধুরী (রাজ্জাক) দৈনিক আলোকিত বাংলাকে বলেন, মহানগর দায়রা জজ আমাদের বলেছিলেন, বিচারক অলি উল্লাহ্ আপাতত: ছুটিতে থাকবেন। কিন্তু বৃহস্পতিবার সকালে তিনি এজলাসে উঠে বিচার কাজ পরিচালনা করছিলেন। এ খবর পেয়ে আইনজীবীরা আদালতটির সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে তিনি এজলাস থেকে নেমে যান। মহানগর দায়রা জজের সিদ্ধান্তের বিষয়টি হয়তো ওনার কাছে পৌঁছায়নি। তিনি আরও বলেন, আমাদের আজকে বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ এবং মহানগর দায়রা জজের সাথে আলোচনা হয়েছে। আমরাও সমিতিতে আলোচনা করেছি। আবারো জেলা ও দায়রা জজ এবং মহানগর দায়রা জজের সাথে আমাদের আলোচনা হবে। সমিতিতেও আমরা সভা করব। আশা করছি, সৌহার্দ্যপূর্ণ আলোচনা হবে এবং একটি সিদ্ধান্ত আসবে।

 

প্রসঙ্গত, গত মঙ্গলবার চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত–২ এ বিচারকের সাথে আইনজীবীদের তর্কাতর্কির ঘটনা ঘটে। এসময় আদালত কক্ষে ব্যাপক হট্টগোল হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত একজন ভিকটিম মামলার আবেদন করলে এর ওপর শুনানি অনুষ্ঠিত হয়। ওই শুনানিতে তর্কাতর্কি ও হট্টগোলের ওই ঘটনাটি ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিক এজলাস থেকে নেমে গিয়ে কাস কামরায় চলে যান সংশ্লিষ্ট বিচারক। এরই ধারাবাহিকতায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেসির অন্যান্য বিচারকরাও এজলাস থেকে নেমে গিয়ে কাস কামরায় চলে যান। দুপুর আড়াইটা পর্যন্ত বিচারকরা কর্মবিরতিতে ছিলেন। একই সাথে আদালতটির সামনে আইনজীবীরা সংক্ষুব্ধ হয়ে তাৎক্ষণিক বিক্ষোভ কর্মসূচি পালন করেন। কর্মসূচি থেকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেসি–২ এর বিচারক অলি উল্লাহ্’র বদলি চাওয়া হয়। আদালতসূত্র জানায়, পরে অন্যান্য বিচারকরা এজলাসে বসে বিচার কাজ পরিচালনা করলেও ম্যাজিস্ট্রেট অলি উল্লাহ্ এজলাসে আর উঠেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST