বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
Logo ক্যাবের নতুন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন Logo আনোয়ারা উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট- এর নতুন কার্যালয় উদ্বোধন Logo আনোয়ারায় শাওলিন কুংফু এন্ড উশু একাডেমি’র ইফতার মাহফিল সম্পন্ন Logo সূত্রাপুরে ভোট কেনার সময় জামায়াতের নায়েবে আমির আটক Logo ভোটকেন্দ্রে অনুপ্রবেশ, মিরপুরে জামায়াতের দুই পোলিং এজেন্টের জেল Logo কুমিল্লায় জামায়াত নেতার মৎস্য প্রজেক্ট থেকে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার Logo কুমিল্লায় লাখ টাকাসহ জামায়াত নেতা আটক Logo বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত-আমির খসরু মাহমুদ চৌধুরী Logo BUET এর মঞ্চে DUET এর সাফল্য Logo পূরনো ভোটের মাঠে ধানের শীষ নিয়ে অভিজ্ঞ নিজামসহ ত্রিমুখী লড়াইয়ে অনভিজ্ঞ মাহমুদুল ও শাহজাহান
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘dainikalokitobangla.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘dainikalokitobangla.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘dainikalokitobangla.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ

শাহরিয়ার মাহমুদ চৌধুরী(চট্টগ্রাম) / ১৩২ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৯:৩৫ পূর্বাহ্ণ

গতকাল চট্টগ্রাম নগরের ২ নম্বর গেট এলাকায় সড়ক অবরোধ করেছিলেন  চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা  একই এলাকায় চট্টগ্রাম–কক্সবাজার রেললাইনে ওপর অবস্থান নিয়েছেন শিক্ষার্থীদের একটি অংশ। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তাঁরা এই কর্মসূচি শুরু করেন। বেলা দেড়টার দিকে এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত সড়ক ও রেললাইনে অবস্থান করতে দেখা যায় তিন শতাধিক শিক্ষার্থীকে।

 

পূর্বঘোষিত ছয় দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় সারা দেশে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি চলছে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের। এর আওতায় চট্টগ্রামে শিক্ষার্থীরা সড়ক ও রেলপথ অবরোধ করেছেন। কর্মসূচিতে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সঙ্গে বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও যোগ দিয়েছেন।

 

 

 

 

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, আধুনিক ল্যাব স্থাপন ও জুনিয়র ইনস্ট্রাক্টর পদে পদোন্নতিতে বৈষম্য নিরসনসহ ছয় দফা দাবিতে গত মার্চে আন্দোলন করেন শিক্ষার্থীরা। সে সময় চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়। তবে দাবি বাস্তবায়নে কোনো অগ্রগতি হয়নি। তাই আবারও সড়কে নেমেছেন তাঁরা।

 

গতকাল (১৬ এপ্রিল) বেলা ১১টায় চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ভেতর ক্লাস–পরীক্ষা বর্জন করে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। পরে তাঁরা ২ নম্বর গেট এলাকায় এসে অবস্থান নেন। এতে সিডিএ অ্যাভিনিউ সড়ক বন্ধ হয়ে যায়। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ডিপ্লোমা কোর্সের শিক্ষার্থীদের সঙ্গে নানা বৈষম্যের কথা তুলে ধরে এর বিপক্ষে স্লোগান দিতে থাকেন।

 

 

সরেজমিনে দেখা যায়, সিডিএ অ্যাভিনিউ সড়কের ২ নম্বর গেট মোড়ে বসে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। সড়কে বাঁশ ফেলে ও দড়ি টাঙিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। শিক্ষার্থীদের একটি অংশ অদূরে চট্টগ্রাম–কক্সবাজার রেললাইনে ওপর অবস্থান নিয়েছেন। তাঁরা দাবি আদায়ে স্লোগান দিচ্ছেন। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন।

 

চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী আসিফ আহামদ বলেন, ‘গত মাসে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছিলাম। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই আমরা আমাদের দাবি আদায়ে সড়কে নেমেছি।’

 

শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে প্রথম দাবি, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল করা, ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, মামলার সঙ্গে সংশ্লিষ্টদের চাকরিচ্যুত করা এবং ২০২১ সালে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল ও বিতর্কিত নিয়োগবিধি সংশোধন করা। দ্বিতীয় দাবি, ডিপ্লোমা ইন–ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তির সুযোগ বাতিলের পাশাপাশি চার বছর মেয়াদি মানসম্পন্ন কারিকুলাম চালু করা এবং একাডেমিক কার্যক্রম পর্যায়ক্রমে ইংরেজি মাধ্যমে করা।


আপনার মতামত লিখুন :

One response to “”

  1. Md Ahsan says:

    আমাদের দাবি মানতে হবে। অন‍্যাথায় কঠোর থেকে কঠোরতর হবো। আমরা রাজপথে জীবন কিভাবে নিজের অধিকার বুঝে নিতে হয় সেটা শিখে গেছি। আমাদেরকে কেউ দাবায়া রাখতে পারবা না।

    মামার বাড়ির আবদার
    ক্রাফট মামারা হতে চায় জুনিয়র ইন্সক্ট্রাকটর 🤡

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST