রবিবার, ২৪ মে ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
Logo ঈদে সাত দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি Logo আনোয়ারার গহিরায় নীডি ফাউন্ডেশন নির্মিত মাদরাসা বোস্তানুল আরিফিনের শুভ উদ্বোধন সম্পন্ন Logo ব্যবসায়ী ও সমাজসেবক প্রকৃতি রঞ্জন দত্তের মৃত্যুতে আনোয়ারা ফাউন্ডেশনের শোক প্রকাশ Logo আজ শাহছুফি পীর মৌলানা একরামুল হক শাহ্ রজায়ী (রহ:)’র বার্ষিক ওরশ শরীফ  Logo পুলিশের অভিযানে আনোয়ারায় ৪ অপহরণকারি গ্রেফতার, বাসচালক ও হেলপার উদ্ধার Logo আনোয়ারা বারখাইন ইউনিয়ন ভূমি অফিসের সহকারি তহসিলদার তিলক শীল’র মাসিক অ’বৈধ আয় ৫ লক্ষাধিক টাকা! Logo আনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে বীরমুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র চৌধুরীর শোকসভা অনুষ্ঠিত  Logo ক্যাবের নতুন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন Logo আনোয়ারা উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট- এর নতুন কার্যালয় উদ্বোধন Logo আনোয়ারায় শাওলিন কুংফু এন্ড উশু একাডেমি’র ইফতার মাহফিল সম্পন্ন
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘dainikalokitobangla.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘dainikalokitobangla.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘dainikalokitobangla.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ

ফুটবল উল্লাসে সিনিয়রদের হামলা: রক্তাক্ত দশ শিক্ষার্থী

শাহরিয়ার মাহমুদ চৌধুরী / ৮২ Time View
Update : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ২:২৪ অপরাহ্ণ

ফরিদপুর ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির ছাত্রাবাসে জুনিয়র শিক্ষার্থীদের ওপর সিনিয়রের রদের বর্বরোচিত হামলা। 

স্প্যানিশ সুপার কাপে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার ম্যাচ চলাকালে গোলের উল্লাস করায় ফরিদপুর ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির ছাত্রাবাসে জুনিয়র শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত হামলা চালিয়েছে সিনিয়ররা। গত রবিবার দিবাগত রাত ২টার দিকে ঘটা এই হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন, যাদের কয়েকজনের মাথায় গুরুতর আঘাত থাকায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

ভুক্তভোগীদের অভিযোগ, খেলার সময় গোল হওয়ায় আনন্দ প্রকাশ করায় ক্ষিপ্ত হয়ে ষষ্ঠ সেমিস্টারের পিয়াস, আদনান ও কাউসারসহ প্রায় ৩০ জন সিনিয়র শিক্ষার্থী লাঠিসোঁটা ও লোহার পাইপ নিয়ে হোস্টেলে তাণ্ডব চালায়। হামলাকারীরা শুধু মারধরই করেনি, বরং দরজা-জানালা ভাঙচুর করে অনেক শিক্ষার্থীকে বাথরুমে আটকে রেখে নির্যাতন করে। আহতদের দাবি, মূলত ক্যাম্পাসে র‍্যাগিং ও মাদক সেবনের প্রতিবাদ করায় আগে থেকেই ক্ষুব্ধ ছিল ওই গ্রুপটি, আর ফুটবল খেলাকে তারা হামলার উছিলা হিসেবে ব্যবহার করেছে। এ ঘটনায় কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST