বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
Logo ক্যাবের নতুন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন Logo আনোয়ারা উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট- এর নতুন কার্যালয় উদ্বোধন Logo আনোয়ারায় শাওলিন কুংফু এন্ড উশু একাডেমি’র ইফতার মাহফিল সম্পন্ন Logo সূত্রাপুরে ভোট কেনার সময় জামায়াতের নায়েবে আমির আটক Logo ভোটকেন্দ্রে অনুপ্রবেশ, মিরপুরে জামায়াতের দুই পোলিং এজেন্টের জেল Logo কুমিল্লায় জামায়াত নেতার মৎস্য প্রজেক্ট থেকে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার Logo কুমিল্লায় লাখ টাকাসহ জামায়াত নেতা আটক Logo বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত-আমির খসরু মাহমুদ চৌধুরী Logo BUET এর মঞ্চে DUET এর সাফল্য Logo পূরনো ভোটের মাঠে ধানের শীষ নিয়ে অভিজ্ঞ নিজামসহ ত্রিমুখী লড়াইয়ে অনভিজ্ঞ মাহমুদুল ও শাহজাহান
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘dainikalokitobangla.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘dainikalokitobangla.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘dainikalokitobangla.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ

চট্টগ্রামে ২০ হাজারেরও বেশি আবেদনকারীর মাথায় হাত

শাহরিয়ার মাহমুদ চৌধুরী (চট্টগ্রাম) / ১৭৭ Time View
Update : রবিবার, ১৫ জুন, ২০২৫, ৭:৫৩ পূর্বাহ্ণ

আবাসিকে নতুন করে গ্যাস সংযোগ দেবে না সরকার-বিদ্যুৎ জ¦ালানি খনিজ মন্ত্রণালয়ের উপদেষ্টার এমন বক্তব্যের পর চট্টগ্রামে বিভিন্ন এলাকায় সংযোগ নিতে অপেক্ষায় থাকা বাড়ির মালিকরা এখন উদ্বিগ্ন। কারণ বছরের পর বছর কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) ২০ হাজারেরও বেশি গ্রাহককে ঝুলিয়ে রেখেছেন নতুন সংযোগের জন্য।

এসব আবেদনকারীরা ১০ থেকে ১৩ বছর ধরে অপেক্ষায় রয়েছেন। এখন নতুন করে গৃহস্থলীতে গ্যাস সংযোগ দেওয়া হবে না এবং কেয়ামত পর্যন্ত অপেক্ষা করলেও আবাসিকে গ্যাস সংযোগ দেওয়ার সম্ভাবনা নেই এমন বার্তা জ¦ালানি উপদেষ্টা দেওয়ার পর ভবিষ্যতে আদৌ কী হবে তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা।
চট্টগ্রামে কেজিডিসিএল-এর অধীনে প্রায় ৬ লাখ আবাসিক গ্রাহক আছে। এরমধ্যে চ্যালেঞ্জে রয়েছে ১ লাখ প্রিপেইড মিটার স্থাপন প্রকল্পটি। কারণ গ্রাহকদের মিটার লাগাতে অনীহা রয়েছে। আর নতুন সংযোগ না দেওয়ার কথা শুনে  শঙ্কিত বাসিন্দারা। কেননা, কয়েক দশক যাবত নতুন সংযোগের জন্য অপেক্ষা করছেন চট্টগ্রামের স্থায়ী বাসিন্দাদের পাশাপাশি বিভিন্ন আবাসিক ভবন মালিকরা।

জানা গেছে, যেসব এলাকায় গ্যাস উত্তোলন করা হয় সেসব এলাকায় স্বল্প মূল্যে সিলিন্ডার সরবরাহ করবে সরকার। প্রতিবছর প্রায় ২শ’ মিলিয়ন ঘনফুট গ্যাসের উৎপাদন কমছে। এর পাশাপাশি এলএনজি আমদানিও বেড়েছে। এক্ষেত্রে গ্যাসের উৎপাদন বাড়িয়ে আমদানি কমানোর চেষ্টা করছে বর্তমান অন্তর্বর্তী সরকার।
চট্টগ্রামে ৬ লাখ আবাসিক গ্রাহক সাড়ে ৩ হাজার বাণিজ্যিক গ্রাহক এবং ৬৮টি সিএনজি রিফুয়েলিং স্টেশনসহ ২ হাজার ৮০০ শিল্প গ্রাহককে গ্যাসের যোগান দেয় কেজিডিসিএল। এই বিপুল গ্রাহকের মধ্যে প্রায় ৬০ হাজার আবাসিক গ্রাহক প্রিপেইড মিটারে গ্যাস ব্যবহার করে। কিন্তু ৭০ লাখ জনসংখ্যার এ নগরীতে বহুতল ভবনসহ নিত্যনতুন আবাসিক ভবন গড়ে উঠেছে। এসব ভবনে বর্তমানে সিলিন্ডার দিয়ে রান্নার আয়োজন সম্পন্ন করে পরিবারগুলো। কারণ নতুন ভবনগুলোতে নেই গ্যাস সংযোগ।

একই সঙ্গে বিগত ১০ বছর যাবৎ যেসব নতুন ভবন গড়ে উঠেছে বেশিরভাগ বহুতল ভবনে গ্যাস সংযোগ নেই। ফলে কেজিডিসিএল-এর সংযোগে চাহিদা থাকলেও জোগান না থাকায় প্রতিষ্ঠানটি নতুন আবেদনকারীদের সংযোগ দিতে পারেনি। আবেদনকারীদের গ্যাস সংযোগ দেওয়ার জন্য বারবার দাবি আন্দোলন হলেও এর কোন সুরাহা হয়নি। ২০১৩ সালে আবাসিক গ্যাস সংযোগ প্রদান শুরু হলেও ২০১৫ সালের শেষে এসে তা বন্ধ হয়ে যায়।

জানা গেছে, ওই সময়ে ২৫ হাজার গ্রাহক গ্যাস সংযোগ পেতে ডিমান্ড নোট অন্যান্য সব খরচসহ প্রায় ৩০ কোটি টাকা কেজিডিসিএল বরাবরে জমা দিয়েছিল। ২০১৩-২০১৪ সালে এসব আবেদন করা হয়েছিল। কিন্তু দীর্ঘ এক দশকের বেশি সময়েও সংযোগ পায়নি আবেদনকারীরা। এখন নতুন গ্যাস সংযোগ না দেওয়ার বার্তা পেয়ে আবারও শঙ্কিত আবেদনকারীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST