বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
Logo ক্যাবের নতুন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন Logo আনোয়ারা উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট- এর নতুন কার্যালয় উদ্বোধন Logo আনোয়ারায় শাওলিন কুংফু এন্ড উশু একাডেমি’র ইফতার মাহফিল সম্পন্ন Logo সূত্রাপুরে ভোট কেনার সময় জামায়াতের নায়েবে আমির আটক Logo ভোটকেন্দ্রে অনুপ্রবেশ, মিরপুরে জামায়াতের দুই পোলিং এজেন্টের জেল Logo কুমিল্লায় জামায়াত নেতার মৎস্য প্রজেক্ট থেকে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার Logo কুমিল্লায় লাখ টাকাসহ জামায়াত নেতা আটক Logo বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত-আমির খসরু মাহমুদ চৌধুরী Logo BUET এর মঞ্চে DUET এর সাফল্য Logo পূরনো ভোটের মাঠে ধানের শীষ নিয়ে অভিজ্ঞ নিজামসহ ত্রিমুখী লড়াইয়ে অনভিজ্ঞ মাহমুদুল ও শাহজাহান
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘dainikalokitobangla.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘dainikalokitobangla.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘dainikalokitobangla.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ

আনোয়ারা উপজেলা আহলে সুন্নাতের সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

শাহরিয়ার মাহমুদ চৌধুরী (আনোয়ারা) / ৩৭৬ Time View
Update : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৫২ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় আহলে সুন্নাতের উদ্দ্যোগে স্থানীয় টানেল সড়কে দেশে নতুন করে বৈষম্য সৃষ্টির প্রতিবাদে

সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন উপজেলা লিয়াজু কমিটির প্রধান সমন্বয়ক অধ্যক্ষ পীরজাদা মাওলানা মাহমুদুল হক নঈমী ও প্রস্তুতি কমিটির সচিব মাওলানা মুসলিম উদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সমাবেশ প্রস্তুতি কমিটির আহ্বায়ক মাওলানা কাজী শাকের আহমেদ চৌধুরী। বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা স.ম হামেদ হোসাইন, মাওলানা এস.এম শাহজাহান, মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন,অধ্যক্ষ আল্লামা মুফতি রফিক উদ্দিন সিদ্দিকী, উপাধ্যক্ষ আল্লামা জুলফিকার আলী চৌধুরী, অধ্যক্ষ আল্লামা আবদুল খালেক শওকী,অধ্যক্ষ আল্লামা মহিউদ্দিন হাশেমী,অধ্যক্ষ মাওলানা আমির আহমদ আনোয়ারী, মাওলানা সেলিম উদ্দীন আনোয়ারী,অধ্যক্ষ কাজী আবদুল হান্নান,আলহাজ্ব মুহাম্মদ আলী হোসাইন, অধ্যক্ষ ডি আই এম জাহাঙ্গীর আলম,মাওলানা এনাম রেজা কাদেরী, এস.এম নজরুল ইসলাম, এস.এম শওকত আজিজ, গাজী মোজাম্মেল হক, মাওলানা কাজী বদরুজ্জামান নঈমী, মাওলানা মনির আহম্মদ আনোয়ারী, মুহম্মদ মুজিবুর রহমান, হাজী মুহাম্মদ নাজিম উদ্দীন,মাওলানা মুফিজুল্লাহ,মাওলানা মফিজুর রহমান, নুরের রহমান রণি, মুহাম্মদ মনিরুল ইসলাম, দেলোয়ার হোসেন, আ.ন.ম নাসির উদ্দিন,মাওলানা ইলিয়াছ আজম নুরী,মুহাম্মদ আরিফ মঈনুদ্দিন,মাওলানা আহমদ নুর আল কাদেরী, মাওলানা আনোয়ারুল আজিম, মাওলানা ওসমান গনি, মাওলানা মুহাম্মদ সোলাইমান, মাওলানা মুহাম্মদ মোজাহের প্রমূখ। নেতৃবৃন্দ বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে রাজনৈতিক পট পরিবর্তনের পর হতে একটি উগ্র চক্র দেশের বিভিন্ন জেলা উপজেলায় শিক্ষকদের উপর নগ্ন হামলা, বাধ্যতামূলক অপসারণ, মসজিদ,মাজার,মন্দিরসহ পবিত্র ঈদ এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলুছ মিছিলে হামলা, হত্যা ও শিক্ষা ব্যবস্হায় ধর্মীয় বৈষম্য সংস্কারের দাবী জানান।সমাবেশে বিগত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাত বরণকারীদের আত্নার শান্তি কামনাসহ আহতদের সুচিকিৎসা ও সরকারী সাহায্য কামনা করেন। গণআন্দোলনের মাধ্যমে অর্জিত অধিকার যাতে কোন ষড়যন্ত্রকারীরা বিনষ্ট করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। ধর্মীয় উপাসনালয়ে এবং মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুলুছে হামলাকারীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। সূফিবাদী শান্তিপ্রিয় জনতার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করলে দেশের আপামর জনতা তার বিরুদ্ধে সোচ্চার প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত। আনোয়ারা উপজেলার বিভিন্ন মসজিদে উগ্রবাদীরা ইমাম খতীবদের হুমকী ধমকির তীব্র প্রতিবাদ জানান।আনোয়ারায় অতীতে যেভাবে শান্তি ও সম্প্রীতি বজায় ছিল ভবিষ্যতে ও অভিন্ন নীতিতে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST