বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম:
Logo মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের বিরুদ্ধে আইনি নোটিশ, একাধিকবার আপোষনামা দিয়েও প্রতারণার অভিযোগ মুন্সী নেছারের বিরুদ্ধে Logo ঈদে সাত দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি Logo আনোয়ারার গহিরায় নীডি ফাউন্ডেশন নির্মিত মাদরাসা বোস্তানুল আরিফিনের শুভ উদ্বোধন সম্পন্ন Logo ব্যবসায়ী ও সমাজসেবক প্রকৃতি রঞ্জন দত্তের মৃত্যুতে আনোয়ারা ফাউন্ডেশনের শোক প্রকাশ Logo আজ শাহছুফি পীর মৌলানা একরামুল হক শাহ্ রজায়ী (রহ:)’র বার্ষিক ওরশ শরীফ  Logo পুলিশের অভিযানে আনোয়ারায় ৪ অপহরণকারি গ্রেফতার, বাসচালক ও হেলপার উদ্ধার Logo আনোয়ারা বারখাইন ইউনিয়ন ভূমি অফিসের সহকারি তহসিলদার তিলক শীল’র মাসিক অ’বৈধ আয় ৫ লক্ষাধিক টাকা! Logo আনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে বীরমুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র চৌধুরীর শোকসভা অনুষ্ঠিত  Logo ক্যাবের নতুন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন Logo আনোয়ারা উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট- এর নতুন কার্যালয় উদ্বোধন
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘dainikalokitobangla.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘dainikalokitobangla.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘dainikalokitobangla.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ

চট্টগ্রামে অটোরিকশায় ‘পেট্রোল বোমা’, দুই নারী দগ্ধ

শাহরিয়ার মাহমুদ চৌধুরী (চট্টগ্রাম) / ২৬০ Time View
Update : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৯:০০ অপরাহ্ণ

চট্টগ্রামে সিএনজিচালিত অটোরিকশায় আগুনের ঘটনায় দুই নারী দগ্ধ হয়েছেন। আজ রোববার ভোরে বায়েজিদ থানার আতুরার ডিপো এলাকায় চামড়া গুদামের সামনে এই ঘটনা ঘটে। অটোরিকশা চালকের দাবি, তাঁর গাড়িতে পেট্রোল বোমা ছোড়া হয়েছে।অটোরিকশায় আগুনের ওই ঘটনায় দগ্ধ দুই নারী হলেন– রাউজান পৌরসভার শান্তিনগর এলাকার লায়লা বেগম ও জানালী হাট এলাকার ঝরনা বেগম। দুজনের মধ্যে লায়লা বেগমের অবস্থা আশঙ্কাজনক। দুপুরে তাকে দগ্ধ অবস্থায় ঢাকায় জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আজ দুপুরের দিকে চট্টগ্রাম থেকে ৭০ শতাংশ দগ্ধ অবস্থায় ওই নারীকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাকে বর্তমানে জরুরি বিভাগের অবজারভেশনে রেখেছি। পরবর্তীতে নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হবে।’

 

দগ্ধ নারীর স্বামী আব্বাস আলী বলেন, ‘আমাদের বাড়ি চট্টগ্রামের রাউজানে। আজ সকালের দিকে আমার স্ত্রী সিএনজিতে করে প্রতিবেশী কয়েকজন নারীর সঙ্গে চট্টগ্রামের কুতুবদিয়া মাজার জিয়ারতের জন্য বাসা থেকে বের হয়েছিল। পথে চট্টগ্রাম মহাসড়কে রাউজানের পরিবহন মালিক শ্রমিকরা রাস্তায় চাঁদার প্রতিবাদে টায়ারে আগুন ধরিয়ে রাস্তা অবরোধ করে রাখে। এ সময় কে বা কারা সিএনজিতে পেট্রল বোমা ছুড়লে আগুন ধরে যায়। এতে গুরুতর দগ্ধ হয় আমার স্ত্রী। খবর পেয়ে আমরা তাকে প্রথমে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আজ দুপুরের দিকে ঢাকায় নিয়ে আসি। আমার স্ত্রীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ডাক্তারএদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রীকে ভোরে দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। অটোরিকশায় করে তাঁরা ভোরে কুতুবদিয়া মালেক শাহ’র দরবারে যাচ্ছিলেন। তাদের হাসপাতালে নিয়ে আসা লোকজন জানান, অটোরিকশায় পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে।।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST