বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম:
Logo ক্যাবের নতুন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন Logo আনোয়ারা উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট- এর নতুন কার্যালয় উদ্বোধন Logo আনোয়ারায় শাওলিন কুংফু এন্ড উশু একাডেমি’র ইফতার মাহফিল সম্পন্ন Logo সূত্রাপুরে ভোট কেনার সময় জামায়াতের নায়েবে আমির আটক Logo ভোটকেন্দ্রে অনুপ্রবেশ, মিরপুরে জামায়াতের দুই পোলিং এজেন্টের জেল Logo কুমিল্লায় জামায়াত নেতার মৎস্য প্রজেক্ট থেকে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার Logo কুমিল্লায় লাখ টাকাসহ জামায়াত নেতা আটক Logo বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত-আমির খসরু মাহমুদ চৌধুরী Logo BUET এর মঞ্চে DUET এর সাফল্য Logo পূরনো ভোটের মাঠে ধানের শীষ নিয়ে অভিজ্ঞ নিজামসহ ত্রিমুখী লড়াইয়ে অনভিজ্ঞ মাহমুদুল ও শাহজাহান
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘dainikalokitobangla.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘dainikalokitobangla.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘dainikalokitobangla.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ

লোহাগাড়া থানা থেকে পালানো সেই যুবলীগ নেতা সাইফুল গ্রেপ্তার

শাহরিয়ার মাহমুদ চৌধুরী / ৩২৬ Time View
Update : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ৮:৪২ পূর্বাহ্ণ

লোহাগাড়া থানা হেফাজত থেকে পালিয়ে যাওয়ার ১৬ দিন পর সেই সাইফুল ইসলাম সজিবকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টায় বাঁশখালী উপজেলা বাহারছড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাইফুল উপজেলার কলাউজান ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের বলিপাড়ার নজির আহদের পুত্র ও স্থানীয় পদ পদবি বিহীন যুবলীগ নেতা।

 

জানা যায়, আওয়ামী লীগ সরকারের আমলে যুবলীগ নেতা সাইফুল এলাকার সাধারণ মানুষকে বিভিন্নভাবে হয়রানি করেছিল। সরকার পতনের পর সাইফুল আত্মগোপনে চলে যায়। গত ৯ সেপ্টেম্বর ভোরে গোপনে সংবাদের ভিত্তিতে একই ইউনিয়নের বাংলাবাজারের দক্ষিণ পাশে বাহাদুর পাড়ায় আবদুল আলমের বাড়ি থেকে আটক করে স্থানীয়রা।

 

পরে থাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ আসামি বুঝে নিয়ে স্থানীয়দের চলে যেতে বলেন। এর কিছুক্ষণ পর স্থানীয়রা জানতে পারেন পুলিশ হেফাজত থেকে আসামি সাইফুল কৌশলে পালিয়ে যায়।

 

এই ঘটনায় একইদিন তৎকালীন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো. রাশেদুল ইসলাম, এসআই নাছিমা আক্তার, এসআই আমির হোসেন ও কনস্টেবল এম এনামুল হককে প্রত্যাহার করা হয়েছিল।

  1. সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার সাইফুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST