বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম:
Logo ক্যাবের নতুন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন Logo আনোয়ারা উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট- এর নতুন কার্যালয় উদ্বোধন Logo আনোয়ারায় শাওলিন কুংফু এন্ড উশু একাডেমি’র ইফতার মাহফিল সম্পন্ন Logo সূত্রাপুরে ভোট কেনার সময় জামায়াতের নায়েবে আমির আটক Logo ভোটকেন্দ্রে অনুপ্রবেশ, মিরপুরে জামায়াতের দুই পোলিং এজেন্টের জেল Logo কুমিল্লায় জামায়াত নেতার মৎস্য প্রজেক্ট থেকে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার Logo কুমিল্লায় লাখ টাকাসহ জামায়াত নেতা আটক Logo বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত-আমির খসরু মাহমুদ চৌধুরী Logo BUET এর মঞ্চে DUET এর সাফল্য Logo পূরনো ভোটের মাঠে ধানের শীষ নিয়ে অভিজ্ঞ নিজামসহ ত্রিমুখী লড়াইয়ে অনভিজ্ঞ মাহমুদুল ও শাহজাহান
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘dainikalokitobangla.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘dainikalokitobangla.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘dainikalokitobangla.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ

শহীদ শেখ সাইফ উল্লাহ চৌধুরী স্মৃতি সংসদের উদ্যোগে হাটহাজারীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন

শাহরিয়ার মাহমুদ চৌধুরী / ৩৩৪ Time View
Update : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪, ১০:০৯ অপরাহ্ণ

চট্টগ্রাম হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়ন পরিষদ মাঠে শহীদ শেখ সাইফুল্লাহ চৌধুরী স্মৃতি সংসদের আয়োজনে ৩১শে আগস্ট শহীদ শেখ সাইফ উল্লাহ চৌধুরীর স্মরণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সম্প্রতি ভয়াবহ বন্যায় শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। উক্ত স্মরণ সভায় বক্তারা স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম ছাত্রনেতা চট্টগ্রাম আইন কলেজ ছাত্র সংসদের ৯১-৯২ এর নাট্য ও সাংস্কৃতিক সম্পাদক, গুমানমর্দ্দন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, হাটহাজারী উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ও উত্তর জেলা ছাত্রদলের সদস্য শহীদ শেখ সাইফুল্লাহ চৌধুরীর বর্ণাঢ্য জীবনের কথা স্মরণ করে তাহার হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। সকল শহীদদের স্মরণে খতমে কোরআন, মিলাদ, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ দস্তগীর হোসেন। যুবদল নেতা মোহাম্মদ ওবায়দুল হকের সঞ্চালনায় ও শহীদ শেখ সাইফ উল্লাহ চৌধুরী স্মৃতি সংসদের সভাপতি নুরুল আজম চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া। প্রধান বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য জাহেদ উদ্দিন বিপ্লব। বিশেষ অতিথি উপজেলা বিএনপি সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ আলম। উপজেলা বিএনপি নেতা সুলতানুল আলম চৌধুরী, মোজাহেরুল আলম, মোরশেদুল, পারভেজ মাসুদ, মোঃ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ জাফর, বীর মুক্তিযোদ্ধা বিকম তোফায়েল আহম্মদ, শেখ শহিদুল্লাহ চৌধুরী পারভেজ, মোরশেদুল আলম, পারভেজ তালুকদার, আব্দুল করিম, মো: আলম, মোহাম্মদ আইয়ুব, খোরশেদুল আলম, কোবরাত চৌধুরী, মোহাম্মদ নেজাম সহ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে বলেন শেখ সাইফ উল্লাহ চৌধুরী একজন আদর্শিক, বিচক্ষণ মেধাবী বিপ্লবী ছাত্রনেতা ছিলেন, কাছ থেকে না দেখলে কেউ বুঝতে পারবে না এই দূরদর্শিতা মেধার বিচরণ। তিনি বলেন চিহ্নিত আওয়ামী নামধারী সন্ত্রাসীরা শেখ সাইফ উল্লাহ চৌধুরীকে ১৯৯৩ সালের ৫ই মার্চ রাতের আঁধারে বালুখালী দলীয় ইফতার মাহফিল থেকে নিয়ে জবাই করে নির্মমভাবে হত্যা করে।তিনি তার হত্যার বিচার দাবি এবং তার আদর্শে উজ্জীবীত হয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST