শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
Logo মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প বৃক্ষরোপণ কর্মসূচি পাচঁ বৎসরে পঁচিশ কোটি বৃক্ষরোপণ। Logo বাংলাদেশে ‘টেক সিটি’ ও ‘ইনোভেশন সিটি’ গড়ে তুলতে আগ্রহী জাপান Logo বাংলাদেশে গাড়ি বানাতে চায় জাপান Logo আনোয়ারার রুদুরা বৌদ্ধ প্রগতি সংঘের উদ্যোগে শুভ প্রবারনা পূর্নিমা অনুষ্ঠিত Logo আনোয়ারায় ইয়াবা ব্যবসায়ী টাউট ইব্রাহিম গ্রেপ্তার Logo চলতি সংসদ অধিবেশনেই বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি পাস করতে চায় জাপান, জাপান থেকে আমদানি করা গাড়ির উপর থেকে ১৫ বছরের জন্য উঠে যাচ্ছে শুল্ক Logo শিক্ষক কিংবা অন্য পেশায় কর্মরত কারও সাংবাদিকতা করার সুযোগ নেই: প্রেস কাউন্সিলের চেয়ারম্যান Logo রাজনৈতিক কারণে বাধ্য হয়ে ১৭ বছর বিদেশে থাকতে হয়েছিল : প্রধানমন্ত্রী Logo সচিবালয়ের ঊর্ধ্বর্তন বাছাই কমিটিতে সরওয়ার জামাল এমপি Logo আনোয়ারায় প্রধান শিক্ষক তিন্নি চক্রবর্তীর বিরুদ্ধে অনিয়ম,আর্থিক দূর্নীতি ও ব্যবস্থাপনা কমিটি-২০২৬ এ অনিয়মের গুরুতর অভিযোগ
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘dainikalokitobangla.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘dainikalokitobangla.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘dainikalokitobangla.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ

মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প বৃক্ষরোপণ কর্মসূচি পাচঁ বৎসরে পঁচিশ কোটি বৃক্ষরোপণ।

শাহরিয়ার মাহমুদ চৌধুরী / ৭ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ-শ্যামল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে গৃহীত ‘১ দিনে ১ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি’-এর অংশ হিসেবে আনোয়ারা উপজেলা প্রশাসনের আয়োজনে ২০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৭ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, আনোয়ারা দুপুর ১২টায় সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৯০, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) সংসদীয় আসন থেকে চতুর্থবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সদস্য জননেতা আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম এমপি মহোদয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ মহিন উদ্দিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) , থানা অফিসার ইনচার্জ (ওসি)মোঃ জুনায়েদ চৌধুরী, আনোয়ারা সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাছির উদ্দিন,আনোয়ারা অদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, আনোয়ারা উপজেলা বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ব্যক্তিত্ব ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়। এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগের সফল বাস্তবায়নে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান ও সর্বস্তরের জনগণের সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের পাশাপাশি রোপিত গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST