বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম:
Logo ক্যাবের নতুন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন Logo আনোয়ারা উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট- এর নতুন কার্যালয় উদ্বোধন Logo আনোয়ারায় শাওলিন কুংফু এন্ড উশু একাডেমি’র ইফতার মাহফিল সম্পন্ন Logo সূত্রাপুরে ভোট কেনার সময় জামায়াতের নায়েবে আমির আটক Logo ভোটকেন্দ্রে অনুপ্রবেশ, মিরপুরে জামায়াতের দুই পোলিং এজেন্টের জেল Logo কুমিল্লায় জামায়াত নেতার মৎস্য প্রজেক্ট থেকে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার Logo কুমিল্লায় লাখ টাকাসহ জামায়াত নেতা আটক Logo বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত-আমির খসরু মাহমুদ চৌধুরী Logo BUET এর মঞ্চে DUET এর সাফল্য Logo পূরনো ভোটের মাঠে ধানের শীষ নিয়ে অভিজ্ঞ নিজামসহ ত্রিমুখী লড়াইয়ে অনভিজ্ঞ মাহমুদুল ও শাহজাহান
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘dainikalokitobangla.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘dainikalokitobangla.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘dainikalokitobangla.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ

আনোয়ারায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যের অর্ধগলিত লাশ উদ্ধার।

শাহরিয়ার মাহমুদ চৌধুরী (আনোয়ারা) / ২৮২ Time View
Update : শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৫২ অপরাহ্ণ

আনোয়ারায় ভাড়া বাসা থেকে হাবিবুর রহমান (৫৬) নামের এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বৈরাগ ইউনিয়নের ৭নং ওয়ার্ড চায়না ইকোনমিক জোনের গেট সংলগ্ন হামিদুর রহমান ম্যানসন নামে একটি ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।
হাবিবুর রহমানের বাড়ি কুষ্টিয়া জেলায় বলে জানা গেছে। লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের স্ত্রী রিজা মনি (২৫) বলেন, আমার স্বামীর প্রথম স্ত্রী মারা গেলে দুই বছর আগে আমাকে বিয়ে করেন। আমাদের সংসারে হাসিবুর রহমান নামে এক বছরের একটি পুত্র সন্তান রয়েছে। আমার স্বামী আগে এস আলম গ্রুপে চাকরি করতেন। সম্প্রতি তিনি ইট-বালি সরবরাহের ঠিকাদারি ব্যবসা শুরু করেন।
গত সপ্তাহে আমি আমার মায়ের বাসায় যাই। দুই-তিন দিন ধরে স্বামীকে মোবাইলে কল দিলেও তিনি রিসিভ করেননি। আমি মনে করছি রাগ করে মোবাইল রিসিভ করছেন না। আজ দুপুরে পুলিশ ফোনে জানাল আমার স্বামী মারা গেছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, নিহত হাবিবুর রহমান অবসরপ্রাপ্ত সেনা সদস্য। ধারণা করা হচ্ছে দুই-তিন দিন আগে তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন। বাসা থেকে গন্ধ বের হলে বাড়ির মালিক পুলিশকে খবর দেয়। আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছি। তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST