শনিবার, ২৩ মে ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
Logo ঈদে সাত দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি Logo আনোয়ারার গহিরায় নীডি ফাউন্ডেশন নির্মিত মাদরাসা বোস্তানুল আরিফিনের শুভ উদ্বোধন সম্পন্ন Logo ব্যবসায়ী ও সমাজসেবক প্রকৃতি রঞ্জন দত্তের মৃত্যুতে আনোয়ারা ফাউন্ডেশনের শোক প্রকাশ Logo আজ শাহছুফি পীর মৌলানা একরামুল হক শাহ্ রজায়ী (রহ:)’র বার্ষিক ওরশ শরীফ  Logo পুলিশের অভিযানে আনোয়ারায় ৪ অপহরণকারি গ্রেফতার, বাসচালক ও হেলপার উদ্ধার Logo আনোয়ারা বারখাইন ইউনিয়ন ভূমি অফিসের সহকারি তহসিলদার তিলক শীল’র মাসিক অ’বৈধ আয় ৫ লক্ষাধিক টাকা! Logo আনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে বীরমুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র চৌধুরীর শোকসভা অনুষ্ঠিত  Logo ক্যাবের নতুন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন Logo আনোয়ারা উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট- এর নতুন কার্যালয় উদ্বোধন Logo আনোয়ারায় শাওলিন কুংফু এন্ড উশু একাডেমি’র ইফতার মাহফিল সম্পন্ন
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘dainikalokitobangla.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘dainikalokitobangla.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘dainikalokitobangla.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ

আনোয়ারায় মানুষের ঘরে-ঘরে গিয়ে কলস প্রতীকে ভোট চাচ্ছেন মহিলা ভাইস চেয়াম্যান পদপ্রার্থী পারভিন আকতার

মোহাম্মদ রফিকুল ইসলাম / ৫৪৬ Time View
Update : মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ১০:৩০ অপরাহ্ণ

আনোয়ারাকে আধুনিক ও স্মার্ট উপজেলার বার্তা নিয়ে গ্রামীণ জনপদের ভোটারদের ঘরে ঘরে গিয়ে ভোট চাচ্ছেন আনোয়ারা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী (কলস প্রতীক) পারভিন আকতার। প্রতিদিন ছুটছেন উঠান বৈঠক, মতবিনিময় সভা ও গণসংযোগে। উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক পারভিন আকতার। সোমবার(২০ মে) সকাল থেকে উপজেলার সদর ইউনিয়নের বোয়ালগাঁও, সিংহ পাড়া,সিংহরা কালাবিবিরদীঘি,চাতরী চৌমুহনী ও বারখাইন ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রতিটি ভোটারের ঘরে-ঘরে গিয়ে নারী-পুরুষ ও তরুণ- তরুণীদের জড়িয়ে ধরে নিজের জন্য ভোট চান তিনি। এসময় তাদের বিভিন্ন দাবী দাওয়ার কথাও শুনেন এ প্রার্থী। পারভিন আকতার বলেন, আনোয়ারায় অসাম্প্রদায়িক উপজেলা, এখানে আমরা সব ধর্মের লোক একই সাথে উৎসবে মিলিত হই, এই উপজেলাকে আধুনিক স্মার্ট উপজেলায় রূপান্তর করতে আমি কাজ করব। নির্বাচিত হলে আমি শাসক নয় সেবক হিসেবে থাকব। তবে অন্যায়ের সাথে কোন আপোস করবো না। আমি জনগণের সাথে থেকে সব কিছু মোকাবেলা করবো। প্রচারণায় এসে দেখলাম জনগণ আমাকে ভালবাসে। তারা সাড়া দিচ্ছে। এবার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে রয়েছেন তিন প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন তিনজন। তবে মহিলা ভাইস চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক পারভিন আকতার। প্রতিদিন সকাল সন্ধ্যায় উপজেলার গুরুত্বপূর্ণ বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করে চলেছেন এ প্রার্থী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST