শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
Logo ক্যাবের নতুন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন Logo আনোয়ারা উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট- এর নতুন কার্যালয় উদ্বোধন Logo আনোয়ারায় শাওলিন কুংফু এন্ড উশু একাডেমি’র ইফতার মাহফিল সম্পন্ন Logo সূত্রাপুরে ভোট কেনার সময় জামায়াতের নায়েবে আমির আটক Logo ভোটকেন্দ্রে অনুপ্রবেশ, মিরপুরে জামায়াতের দুই পোলিং এজেন্টের জেল Logo কুমিল্লায় জামায়াত নেতার মৎস্য প্রজেক্ট থেকে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার Logo কুমিল্লায় লাখ টাকাসহ জামায়াত নেতা আটক Logo বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত-আমির খসরু মাহমুদ চৌধুরী Logo BUET এর মঞ্চে DUET এর সাফল্য Logo পূরনো ভোটের মাঠে ধানের শীষ নিয়ে অভিজ্ঞ নিজামসহ ত্রিমুখী লড়াইয়ে অনভিজ্ঞ মাহমুদুল ও শাহজাহান
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘dainikalokitobangla.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘dainikalokitobangla.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘dainikalokitobangla.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ

ঢাকা-১০ ও লক্ষ্মীপুর-১-এ প্রার্থী দেয়নি এনসিপি, আসিফ ও মাহফুজ কী করবেন?

অনলাইন ডেস্ক / ৬৭ Time View
Update : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ১:৫৩ অপরাহ্ণ

অন্তর্বর্তী সরকারে থাকা দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পদত্যাগ করতে যাচ্ছেন আজ বুধবার (১০ ডিসেম্বর)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগ মুহূর্তেই তারা এ সিদ্ধান্ত প্রকাশ্যে জানাবেন।

 

পদত্যাগের বিষয়ে এই দুই উপদেষ্টা গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) সরকারের সংশ্লিষ্টদের অবহিত করেছেন।এরমধ্যে, আসিফ মাহমুদ আজ দুপুর তিনটায় সচিবালয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন। সেখানে পদত্যাগের বিষয়টি জানাতে পারেন তিনি।

 

স্বতন্ত্র নাকি এনসিপিতে যোগ দিয়ে নির্বাচন করবেন, তা এখনও প্রকাশ্যে জানাননি আসিফ। এদিকে, ঢাকা-১০ এ প্রার্থীও দেয়নি এনসিপি। তবে, ওই আসন থেকেই যে তিনি লড়বেন, তা মোটামুটি নিশ্চিত। কিছুদিন আগে তিনি ভোটার হন ধানমন্ডির। ঢাকা-১০ আসনটিতে তার মন্ত্রণালয় থেকে বিশেষ বরাদ্দ দেয়ার অভিযোগও ওঠে। ফেসবুকেও এই আসন থেকে ভোট করার বিষয়ে ইঙ্গিত দেন আসিফ মাহমুদ।অন্যদিকে, মাহফুজ কী করবেন বা কোন দলের হয়ে নির্বাচন করবেন, তা-ও নিশ্চিত হওয়া যায়নি। তবে, লক্ষ্মীপুর-১ এ যেহেতু এনসিপি প্রার্থী দেয়নি, তাই অনেকে দুইয়ে-দুইয়ে চার মেলাচ্ছেন। কারণ, লক্ষ্মীপুর-১ অর্থাৎ রামগঞ্জে বাড়ি এই ছাত্র উপদেষ্টার। সাংবাদিকদের তার ভাই মাহবুব আলম আগেই জানিয়েছিলেন, রামগঞ্জ থেকেই নির্বাচন করার ইচ্ছা মাহফুজের।

 

ঢাকা-১০ আসনে বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম, আর জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট জসীম উদ্দিন। এই দুই প্রার্থীর বিরুদ্ধেই লড়তে হবে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে।

 

অন্যদিকে, লক্ষ্মীপুর-১ আসন থেকে নির্বাচনের বিষয়ে শেষ পর্যন্ত অটল থাকলে মাহফুজ আলমকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে শাহাদাত হোসেন সেলিম ও নাজমুল হাসান পাটওয়ারীর বিরুদ্ধে। এরমধ্যে নাজমুল হাসান পাটওয়ারী দাঁড়িপাল্লার প্রার্থী, আর ধানের শীষ নিয়ে লড়বেন শাহাদাত হোসেন সেলিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST