শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
Logo ঈদে সাত দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি Logo আনোয়ারার গহিরায় নীডি ফাউন্ডেশন নির্মিত মাদরাসা বোস্তানুল আরিফিনের শুভ উদ্বোধন সম্পন্ন Logo ব্যবসায়ী ও সমাজসেবক প্রকৃতি রঞ্জন দত্তের মৃত্যুতে আনোয়ারা ফাউন্ডেশনের শোক প্রকাশ Logo আজ শাহছুফি পীর মৌলানা একরামুল হক শাহ্ রজায়ী (রহ:)’র বার্ষিক ওরশ শরীফ  Logo পুলিশের অভিযানে আনোয়ারায় ৪ অপহরণকারি গ্রেফতার, বাসচালক ও হেলপার উদ্ধার Logo আনোয়ারা বারখাইন ইউনিয়ন ভূমি অফিসের সহকারি তহসিলদার তিলক শীল’র মাসিক অ’বৈধ আয় ৫ লক্ষাধিক টাকা! Logo আনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে বীরমুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র চৌধুরীর শোকসভা অনুষ্ঠিত  Logo ক্যাবের নতুন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন Logo আনোয়ারা উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট- এর নতুন কার্যালয় উদ্বোধন Logo আনোয়ারায় শাওলিন কুংফু এন্ড উশু একাডেমি’র ইফতার মাহফিল সম্পন্ন
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘dainikalokitobangla.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘dainikalokitobangla.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘dainikalokitobangla.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ

আনোয়ারার পারকি সমুদ্র সৈকতে হোটেল ম্যানেজার গ্রেপ্তার

আনোয়ারা(চট্টগ্রাম) প্রতিনিধি / ৯৭ Time View
Update : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ৭:১৭ অপরাহ্ণ

চট্টগ্রামের পারকি সমুদ্র সৈকতের সাগর ছায়া নামে একটি হোটেলের ম্যানেজার তুলাশ দাশকে (৪০) গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

 

গত শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় পারকি সমুদ্র সৈকত এলাকা থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করে বলে নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল্লাহ আল নোমান। তবে, গ্রেপ্তারের বেশ কয়েক দিন পেরিয়ে গেলেও তথ্য দিতে নারাজ পুলিশ।

 

এ বিষয়ে বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল্লাহ আল নোমান বলেন, ‘গ্রেপ্তারকৃত যুবক যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। সে দক্ষিণ বন্দর ৩নং ওয়ার্ডের নিলাম্বর দাশের বাড়ি মৃত নিলাম্বর দাশের পুত্র। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে থানায়।’

 

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

 

পারকি এলাকার স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা জানান, গ্রেপ্তারকৃত যুবলীগ নেতা তুলাশ পারকি সমুদ্র সৈকতের রয়্যাল কমিউনিটি সেন্টার ও হোটেল সাগর ছায়ার ম্যানেজারের দায়িত্বে ছিল। যুবলীগের প্রভাব বিস্তার করে পারকি সমুদ্র সৈকতে সরকারি জমিতে হোটেল সাগর ছায়ার সড়ক নির্মাণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST