শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম:
Logo আনোয়ারায় সুপারি গাছ কাটতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু Logo ঈদে সাত দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি Logo আনোয়ারার গহিরায় নীডি ফাউন্ডেশন নির্মিত মাদরাসা বোস্তানুল আরিফিনের শুভ উদ্বোধন সম্পন্ন Logo ব্যবসায়ী ও সমাজসেবক প্রকৃতি রঞ্জন দত্তের মৃত্যুতে আনোয়ারা ফাউন্ডেশনের শোক প্রকাশ Logo আজ শাহছুফি পীর মৌলানা একরামুল হক শাহ্ রজায়ী (রহ:)’র বার্ষিক ওরশ শরীফ  Logo পুলিশের অভিযানে আনোয়ারায় ৪ অপহরণকারি গ্রেফতার, বাসচালক ও হেলপার উদ্ধার Logo আনোয়ারা বারখাইন ইউনিয়ন ভূমি অফিসের সহকারি তহসিলদার তিলক শীল’র মাসিক অ’বৈধ আয় ৫ লক্ষাধিক টাকা! Logo আনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে বীরমুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র চৌধুরীর শোকসভা অনুষ্ঠিত  Logo ক্যাবের নতুন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন Logo আনোয়ারা উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট- এর নতুন কার্যালয় উদ্বোধন
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘dainikalokitobangla.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘dainikalokitobangla.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘dainikalokitobangla.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ

আনোয়ারায় সুপারি গাছ কাটতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

শাহরিয়ার মাহমুদ চৌধুরী (আনোয়ারা) / ৪ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৬:২৪ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় সুপারি গাছ কাটতে গিয়ে পল্লী বিদ্যুতের ১১ হাজার ভোল্ট লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল হান্নান শাহ্ (২২) নামের এক কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে উপজেলার ১ নম্বর বৈয়াগ ইউনিয়নের গুয়াপঞ্চক গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত আব্দুল হান্নান শাহ্ ওই গ্রামের আব্দুল গফ্ফার শাহ্’র একমাত্র ছেলে। তিনি আনোয়ারা সরকারি কলেজের ডিগ্রি ১ম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ৮ জুন (সোমবার) থেকে শুরু হওয়া ডিগ্রি ১ম বর্ষের ইনকোর্স পরীক্ষায় অংশ নিলেও বৃহস্পতিবার তার কোনো পরীক্ষা ছিল না। এ কারণে তিনি বাড়িতে অবস্থান করছিলেন। ওইদিন সকালে বাড়ির পাশে থাকা একটি পরিত্যক্ত সুপারি গাছ কাটতে যান তিনি। গাছ কাটার সময় অসাবধানতাবশত পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের ১১ হাজার ভোল্ট লাইনের তারের সঙ্গে গাছের সংস্পর্শ ঘটে।এতে তিনি মারাত্মকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ফুফাতো ভাই সাংবাদিক এমরান হোসেন জানান, হান্নান তার চাচাতো ভাইয়ের দোকানে থাকতেন। পরীক্ষা উপলক্ষে ছুটিতে তিনি বাড়িতে যান। বৃহস্পতিবার তার পরীক্ষা না থাকায় সকালে বাড়ির পাশে একটি সুপারি গাছ কাটতে যান। এ সময় অসাবধানতাবশত পল্লী বিদ্যুতের ১১ হাজার ভোল্ট লাইনের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী জানান, বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় একজন যুবককে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর জানাজা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST