শনিবার, ৩০ মে ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
Logo ঈদে সাত দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি Logo আনোয়ারার গহিরায় নীডি ফাউন্ডেশন নির্মিত মাদরাসা বোস্তানুল আরিফিনের শুভ উদ্বোধন সম্পন্ন Logo ব্যবসায়ী ও সমাজসেবক প্রকৃতি রঞ্জন দত্তের মৃত্যুতে আনোয়ারা ফাউন্ডেশনের শোক প্রকাশ Logo আজ শাহছুফি পীর মৌলানা একরামুল হক শাহ্ রজায়ী (রহ:)’র বার্ষিক ওরশ শরীফ  Logo পুলিশের অভিযানে আনোয়ারায় ৪ অপহরণকারি গ্রেফতার, বাসচালক ও হেলপার উদ্ধার Logo আনোয়ারা বারখাইন ইউনিয়ন ভূমি অফিসের সহকারি তহসিলদার তিলক শীল’র মাসিক অ’বৈধ আয় ৫ লক্ষাধিক টাকা! Logo আনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে বীরমুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র চৌধুরীর শোকসভা অনুষ্ঠিত  Logo ক্যাবের নতুন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন Logo আনোয়ারা উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট- এর নতুন কার্যালয় উদ্বোধন Logo আনোয়ারায় শাওলিন কুংফু এন্ড উশু একাডেমি’র ইফতার মাহফিল সম্পন্ন
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘dainikalokitobangla.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘dainikalokitobangla.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘dainikalokitobangla.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ

আমার দয়ার নবী, নূরের ছবি _এম এম কাশেম (স্বরচিত)

শাহরিয়ার মাহমুদ চৌধুরী / ১২৩ Time View
Update : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:২০ পূর্বাহ্ণ

বিশ্ব যখন ডুবেছিল

গভীর অন্ধকারে,

প্রিয় নবী আসলে তুমি

মা আমেনার ঘরে।

 

তোমার ছোঁয়ায় বদলে গেলো

বিশ্ব সভ্যতা,

তোমার হাতে মুক্তি পেল

বিশ্ব মানবতা।

 

মানব দানব পাখ্ পাখালী

করে তোমার গান,

স্বয়ং আল্লাহ দরুদ পড়ে

বুঝায় তোমার শান।

 

উত্তাল সাগর স্বচ্ছ নদী

শীতল ঝর্না ধারা,

তোমার নামে পাহাড় পর্বত

সবিই আত্মহারা।

 

তুমি দয়ার নবী-মায়ার নবী

সারা বিশ্ব জানে,

কামলিওয়ালা নবী তুমি

বিশ্ববাসী মানে।

 

আমার অন্ধ চোখে তুমি নবী

সুতীক্ষ্ম এক দৃষ্টি,

আমার তপ্ত বুকে নবী ছিঁটায়

রহমতের বৃষ্টি।

 

ওহে আল্লাহর হাবিব পেয়ারা নবী

আমি গুনাগার,

আমি পাপী, আমি তাপী

কাঁদি অনিবার।

 

রোজ হাশরের কঠিন দিনে

পুলসিরাতের পাড়ে,

তোমায় যেন দেখি নবী

আমি গুনাগারে।

 

কাঁদি আমি দয়াল নবী

কাঁদি বারে বারে,

তোমার মায়ার ছবি দেখি যেন

আমি পরপারে।

 

উম্মত উম্মত করবে যখন

কেয়ামতের বুকে,

কাউসারের একটু পানি

দিও আমার মুখে।

 

আল্লাহ্ তুমি নসীব করো

কাবার ঠিকানা,

বুকে আমার এঁকে দিও

সোনার মদিনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST