শনিবার, ৩০ মে ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
Logo ঈদে সাত দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি Logo আনোয়ারার গহিরায় নীডি ফাউন্ডেশন নির্মিত মাদরাসা বোস্তানুল আরিফিনের শুভ উদ্বোধন সম্পন্ন Logo ব্যবসায়ী ও সমাজসেবক প্রকৃতি রঞ্জন দত্তের মৃত্যুতে আনোয়ারা ফাউন্ডেশনের শোক প্রকাশ Logo আজ শাহছুফি পীর মৌলানা একরামুল হক শাহ্ রজায়ী (রহ:)’র বার্ষিক ওরশ শরীফ  Logo পুলিশের অভিযানে আনোয়ারায় ৪ অপহরণকারি গ্রেফতার, বাসচালক ও হেলপার উদ্ধার Logo আনোয়ারা বারখাইন ইউনিয়ন ভূমি অফিসের সহকারি তহসিলদার তিলক শীল’র মাসিক অ’বৈধ আয় ৫ লক্ষাধিক টাকা! Logo আনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে বীরমুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র চৌধুরীর শোকসভা অনুষ্ঠিত  Logo ক্যাবের নতুন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন Logo আনোয়ারা উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট- এর নতুন কার্যালয় উদ্বোধন Logo আনোয়ারায় শাওলিন কুংফু এন্ড উশু একাডেমি’র ইফতার মাহফিল সম্পন্ন
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘dainikalokitobangla.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘dainikalokitobangla.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘dainikalokitobangla.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ

চট্টগ্রামে ভারতীয় ইকোনমিক জোন বাদ দিয়ে মিরসরাইয়ে স্থাপিত হচ্ছে বুলেট ও ট্যাংকের যন্ত্রাংশ উৎপাদনে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন

শাহরিয়ার মাহমুদ চৌধুরী (চট্টগ্রাম) / ৮১ Time View
Update : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ১০:১১ অপরাহ্ণ

পলাতক হাসিনার আমলে ভারতের জন্য বরাদ্দ করা ‘ইন্ডিয়ান ইকোনমিক জোন’ বাতিল করে সেই একই স্থানে মিলিটারি গ্রেড ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) গভর্নিং বোর্ড সভায় এই সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়।

চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল (NSEZ)-এর অংশ হিসেবে প্রায় ৮৫০ একর জমিতে এই ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন গড়ে তোলা হবে। উল্লেখ্য, এই জমিটি গত বছরের জুন পর্যন্ত ভারতীয় অর্থনৈতিক অঞ্চল (Indian Economic Zone) হিসেবে চিহ্নিত ছিল, যা জি-টু-জি কাঠামো থেকে বাদ দেওয়ার পর খালি পড়ে ছিল। ডিফেন্স কেয়ার

বেজা ও বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, বিশ্বব্যাপী ডিফেন্স ইন্ডাস্ট্রির চাহিদা দ্রুত বাড়ছে। একেবারে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেও সামরিক শিল্প বর্তমানে সবচেয়ে দ্রুত বিনিয়োগ আকর্ষণকারী খাতগুলোর একটি—যা টেক্সটাইল শিল্পের চেয়েও বেশি ও দ্রুত রিটার্ন দিতে সক্ষম।

এই ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোনে মূলত বুলেট, গোলাবারুদ, ট্যাংকের যন্ত্রাংশসহ সামরিক সরঞ্জাম ও লজিস্টিক উপকরণ উৎপাদনের ওপর গুরুত্ব দেওয়া হবে। সাম্প্রতিক বৈশ্বিক সংঘাতগুলোতে দেখা গেছে, যুদ্ধক্ষেত্রে সংকট তৈরি হয় উচ্চপ্রযুক্তির অস্ত্রে নয়—বরং গুলি, যন্ত্রাংশ ও মৌলিক সামরিক সরবরাহে। সেই বাস্তবতা থেকেই বাংলাদেশ নিজস্ব ‘ক্যাপটিভ ক্যাপাসিটি’ গড়ে তোলার দিকে এগোচ্ছে।

চৌধুরী আশিক বলেন, আর্মড ফোর্সেস ডিভিশন, প্রতিরক্ষা মন্ত্রণালয়, বেজা এবং প্রধান উপদেষ্টার কার্যালয় যৌথভাবে দীর্ঘদিন ধরে এই পরিকল্পনা নিয়ে কাজ করছে। এখন নীতিগত অনুমোদনের মাধ্যমে মিরসরাইয়ের ৮৫০ একর জমিকে আনুষ্ঠানিকভাবে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন হিসেবে ইয়ারমার্ক করা হলো এবং এটি বেজার মাস্টার প্ল্যানে অন্তর্ভুক্ত করা হবে। ডিফেন্স কেয়ার

প্রসঙ্গত, মিরসরাই–সীতাকুণ্ড–সোনাগাজি জুড়ে বিস্তৃত জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলটি প্রায় ৩৩,৮০৫ একর জায়গা নিয়ে দেশের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিয়াল হাব। চট্টগ্রাম বন্দর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে অবস্থিত এই অঞ্চল কৌশলগত অবস্থান, যোগাযোগ সুবিধা ও নিরাপত্তার দিক থেকে ডিফেন্স ইন্ডাস্ট্রির জন্য অত্যন্ত উপযোগী।

এই সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশ শুধু একটি বিনিয়োগবান্ধব শিল্প খাতেই প্রবেশ করছে না, বরং জাতীয় নিরাপত্তা ও কৌশলগত সক্ষমতা বৃদ্ধির দিকেও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST