বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
Logo ঈদে সাত দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি Logo আনোয়ারার গহিরায় নীডি ফাউন্ডেশন নির্মিত মাদরাসা বোস্তানুল আরিফিনের শুভ উদ্বোধন সম্পন্ন Logo ব্যবসায়ী ও সমাজসেবক প্রকৃতি রঞ্জন দত্তের মৃত্যুতে আনোয়ারা ফাউন্ডেশনের শোক প্রকাশ Logo আজ শাহছুফি পীর মৌলানা একরামুল হক শাহ্ রজায়ী (রহ:)’র বার্ষিক ওরশ শরীফ  Logo পুলিশের অভিযানে আনোয়ারায় ৪ অপহরণকারি গ্রেফতার, বাসচালক ও হেলপার উদ্ধার Logo আনোয়ারা বারখাইন ইউনিয়ন ভূমি অফিসের সহকারি তহসিলদার তিলক শীল’র মাসিক অ’বৈধ আয় ৫ লক্ষাধিক টাকা! Logo আনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে বীরমুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র চৌধুরীর শোকসভা অনুষ্ঠিত  Logo ক্যাবের নতুন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন Logo আনোয়ারা উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট- এর নতুন কার্যালয় উদ্বোধন Logo আনোয়ারায় শাওলিন কুংফু এন্ড উশু একাডেমি’র ইফতার মাহফিল সম্পন্ন
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘dainikalokitobangla.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘dainikalokitobangla.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘dainikalokitobangla.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ

চট্টগ্রামে সাংবাদিক পরিচয়ে গেস্ট হাউসে তল্লাশি, সমালোচনার মুখে আটক

শাহরিয়ার মাহমুদ চৌধুরী (চট্টগ্রাম) / ১৯২ Time View
Update : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ১:৩৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকার একটি গেস্ট হাউসে সাংবাদিক পরিচয়ে ক্যামেরা নিয়ে কক্ষে কক্ষে তল্লাশির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র সমালোচনা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সাংবাদিক পরিচয়ে এ ধরনের তল্লাশি চালানো আইনগতভাবে সম্পূর্ণ অবৈধ। ঘটনায় জড়িত ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

 

শনিবার (১৫ জুন) দুপুরে ‘হান্নান রহিম তালুকদার’ নামের একটি ফেসবুক আইডিতে ভিডিওটি প্রকাশ করা হয়। ১৫ মিনিট ৪৪ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, একজন ব্যক্তি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে গেস্ট হাউসের কক্ষে কক্ষে গিয়ে অতিথিদের পরিচয় জানতে চান এবং জিজ্ঞাসাবাদ করেন। ভিডিও প্রকাশের পর তা দ্রুতই ভাইরাল হয় এবং সামাজিক মাধ্যমে নিন্দার ঝড় ওঠে।ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি বহদ্দারহাটের একটি গেস্ট হাউসের প্রধান ফটকে গিয়ে প্রথমে দরজা খুলিয়ে নেন। এরপর ক্যামেরা হাতে অভ্যর্থনা কক্ষে প্রবেশ করে কক্ষগুলোতে কারা অবস্থান করছেন তা জানতে চান। পরে একের পর এক কক্ষে ঢুকে অতিথিদের বের করে এনে পরিচয় জানতে চান। অনেকে নিজেদের বৈধভাবে আসা দম্পতি হিসেবে পরিচয় দিলেও, ওই ব্যক্তি বারবার সন্দেহ প্রকাশ করেন। এমনকি এক দম্পতির বিয়ের বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

 

জানা গেছে, ভিডিওটি ফেসবুকে আপলোড করা হান্নান রহিম তালুকদার নিজেকে ‘দৈনিক চট্টগ্রাম সংবাদ’-এর সম্পাদক ও ‘সিএসটিভি২৪’-এর চেয়ারম্যান হিসেবে পরিচয় দিয়েছেন। তাঁর ফেসবুক প্রোফাইল ঘেঁটে দেখা যায়, তিনি নিজেকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য বলেও দাবি করেছেন। তবে চট্টগ্রাম প্রেস ক্লাব সূত্রে জানা গেছে, তিনি প্রেস ক্লাবের কোনো সদস্য নন।

 

ঘটনার বিষয়ে জানতে চাইলে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, “কোনো সাংবাদিকের এভাবে গেস্ট হাউসে ঢুকে কক্ষে কক্ষে গিয়ে তল্লাশি চালানোর কোনো এখতিয়ার নেই। এটি আইনবিরুদ্ধ এবং ব্যক্তিগত গোপনীয়তায় হস্তক্ষেপের শামিল।”

 

তিনি আরও বলেন, “এ বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের কাছে অভিযোগ এসেছিল। পুলিশ ইতিমধ্যে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করেছে। সমাজের জন্য যারা ক্ষতিকর, আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি। নিরীহ কাউকে হয়রানি করা হয়নি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST