বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম:
Logo ক্যাবের নতুন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন Logo আনোয়ারা উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট- এর নতুন কার্যালয় উদ্বোধন Logo আনোয়ারায় শাওলিন কুংফু এন্ড উশু একাডেমি’র ইফতার মাহফিল সম্পন্ন Logo সূত্রাপুরে ভোট কেনার সময় জামায়াতের নায়েবে আমির আটক Logo ভোটকেন্দ্রে অনুপ্রবেশ, মিরপুরে জামায়াতের দুই পোলিং এজেন্টের জেল Logo কুমিল্লায় জামায়াত নেতার মৎস্য প্রজেক্ট থেকে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার Logo কুমিল্লায় লাখ টাকাসহ জামায়াত নেতা আটক Logo বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত-আমির খসরু মাহমুদ চৌধুরী Logo BUET এর মঞ্চে DUET এর সাফল্য Logo পূরনো ভোটের মাঠে ধানের শীষ নিয়ে অভিজ্ঞ নিজামসহ ত্রিমুখী লড়াইয়ে অনভিজ্ঞ মাহমুদুল ও শাহজাহান
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘dainikalokitobangla.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘dainikalokitobangla.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘dainikalokitobangla.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ

ভুয়া মুক্তিযোদ্ধা সনদে ফায়ার সার্ভিসে চাকরি নেন রেজা

মোহাম্মদ রফিকুল ইসলামঃ / ৩১৫ Time View
Update : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ৭:০৬ অপরাহ্ণ

  1. গাইবান্ধা ফুলছড়ি উপজেলা মুক্তিযোদ্ধা কোটার ভুয়া কাগজ পত্র দিয়ে ফায়ার ফাইটার পদে বগুড়ায় চাকরি করছেন রেজা মিয়া (৩৪) নামের এক ব্যক্তি। তিনি উপজেলার উদাখা‌লি ইউনিয়নের দক্ষিণ কাঠুর গ্রামের আফতাব আলীর ছে‌লে। রেজা মিয়ার শিক্ষাগত যোগ্যতার ৮ম শ্রেণি পাশ।

জানা গেছে, রেজা মিয়া গত ২০১৮ সা‌লের ১৫ নভেম্বরে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সে ৪র্থ শ্রেণি (ফায়ার ফাইটার) পদে চাকরিতে যোগদান করেন। বর্তমানে তিনি ব



গুড়ার আদম‌দি‌ঘি ফায়ার স্টেশনে চাকরি কর‌ছেন। মু‌ক্তি‌যোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ে অনলাইনে প্রকাশিত তথ‌্য অনুযায়ী ফুলছ‌ড়ি উপ‌জেলার মু‌ক্তি‌যোদ্ধার সংখ‌্যা ২৩২ জন। এই তালিকা মতে, আফতাব আলীর ঠিকানা অনুযায়ী কোনো মু‌ক্তি‌যোদ্ধার নাম পাওয়া যায় নাই।

তবে স্থানীয়রা জানান, ভুয়া মুক্তিযোদ্ধা সনদ প্রদান করে দীর্ঘদিন ধরে চাকরি করে আসছেন রেজা মিয়া। সরকারের দেওয়া বেতন উত্তোলন করছেন। অথচ তার পিতা আফতাব আলী মুক্তিযোদ্ধা নন। জাল মুক্তিযোদ্ধা সার্টিফিকেট ও ঘুষ বাণিজ্যের মাধ্যমে চাকরি নিয়েছেন তিনি। চাকরি দেওয়ার সময় এজন্যই তো যাচাই-বাছাই করেনি কর্মকর্তারা। যেসব কর্মকর্তা দায় সারাভাবে এ রকম কর্মকাণ্ড করেছেন তাদের শাস্তি হওয়া দরকার।রেজা মিয়ার বড় ভাই খাজা মিয়া জানান, তার পরিবারের কেউই মুক্তিযুদ্ধে কখনই অংশগ্রহণ ক‌রেনি। চাকরি নেওয়ার সময় ভুল ক‌রে মু‌ক্তি‌যোদ্ধা কোটা অপশনে টিক প্রদান করা হ‌য়ে‌ছিল। এজন্য তার ভাইয়ের মুক্তিযোদ্ধা কোটায় চাকরি হ‌য়ে‌ছে। ত‌বে সং‌শোধ‌নের জন‌্য অফি‌সে তদ‌বির চল‌ছে।

এসময় তার পিতা মো. আফতাব আলির সঙ্গে যোগা‌যো‌গের চেষ্টা করা হ‌লেও অসুস্থতার কথা ব‌লে দেখা কর‌তে দেননি খাজা মিয়া।

এমনকি রেজা মিয়াও সঙ্গেও মোবাইল ফোনে যোগাযোগের একাধিকবার চেষ্টা করলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

দক্ষিণ কাঠুর গ্রামের বাসিন্দা স্বপন মিয়া জানান, ভুয়া মুক্তিযোদ্ধা সনদ প্রদান করে ৫ বছরের বেশি সময় ধরে চাকরি করে আসছেন রেজা মিয়া। দীর্ঘদিন থেকে সরকারের দেওয়া বেতন উত্তোলনও করছেন। আমার জানা মতে, তার বাবা মুক্তিযোদ্ধা নন। এর ভুয়া কাগজপত্র দিয়ে চাকরি নিয়েছে।

তবে বগুড়া আদমদিঘী ফায়ার স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিব‌রিয়া জানান, গত ২০১৮ সালে চাকরিতে যোগদান করে রেজা মিয়া। ভুল করে মুক্তিযোদ্ধা অপশনে টিক মার্ক করার কোনো সম্ভাবনা নাই। সেই সঙ্গে রেজা‌ মিয়ার শিক্ষাগত যোগ্যতার ৮ম শ্রেণি এবং পিতার মুক্তিযোদ্ধার সনদের সব কাগজ মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়সহ আটটি দপ্তরে প্রেরণ করা হয়। এরপর যোগ‌্যতা ও মু‌ক্তি‌যোদ্ধা কোটার ভিত্তিতে চাকরি প্রদান করা হয়েছে। তবে পিতার ভুয়া মুক্তিযোদ্ধা সনদ প্রদান ক‌রে চাকরি নিয়েছেন কিনা সেই বিষয়টি তি‌নি অবগত নন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST