বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম:
Logo ক্যাবের নতুন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন Logo আনোয়ারা উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট- এর নতুন কার্যালয় উদ্বোধন Logo আনোয়ারায় শাওলিন কুংফু এন্ড উশু একাডেমি’র ইফতার মাহফিল সম্পন্ন Logo সূত্রাপুরে ভোট কেনার সময় জামায়াতের নায়েবে আমির আটক Logo ভোটকেন্দ্রে অনুপ্রবেশ, মিরপুরে জামায়াতের দুই পোলিং এজেন্টের জেল Logo কুমিল্লায় জামায়াত নেতার মৎস্য প্রজেক্ট থেকে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার Logo কুমিল্লায় লাখ টাকাসহ জামায়াত নেতা আটক Logo বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত-আমির খসরু মাহমুদ চৌধুরী Logo BUET এর মঞ্চে DUET এর সাফল্য Logo পূরনো ভোটের মাঠে ধানের শীষ নিয়ে অভিজ্ঞ নিজামসহ ত্রিমুখী লড়াইয়ে অনভিজ্ঞ মাহমুদুল ও শাহজাহান
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘dainikalokitobangla.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘dainikalokitobangla.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘dainikalokitobangla.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ

ড. ইউনূস আসবেন গ্রামের বাড়ি

মোহাম্মদ রফিকুল ইসলাম(চট্টগ্রাম) : / ১৬৭ Time View
Update : সোমবার, ১২ মে, ২০২৫, ১১:১৬ অপরাহ্ণ

চট্টগ্রাম: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস প্রায় দেড় যুগ পর আসবেন গ্রামের বাড়ি বাথুয়া। তাঁকে বরণ করে নিতে চলছে প্রস্তুতি।

জানা গেছে, ড. মুহাম্মদ ইউনূস বুধবার (১৪ মে) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন অনুষ্ঠান শেষে বিকেলে তাঁর পৈতৃক বাড়ি হাটহাজারীর শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামে যাবেন। বিকেল ৫টায় হাজি মোহাম্মদ নজু মিঞা সওদাগর বাড়ির অদূরে নুরালী বাড়ি উপ-ডাকঘর সংলগ্ন কবরস্থানে শায়িত তাঁর দাদা-দাদির কবর জেয়ারত করবেন এবং পাশের মাঠে আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর সাথে কুশল বিনিময় করবেন।

 

 

বাথুয়া গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায়, উপজেলা প্রকৌশলী কার্যালয়ের বাস্তবায়নে সদ্যনির্মিত হাজি মোহাম্মদ দুলা মিয়া সওদাগর সড়ক সৌন্দর্যবর্ধনের পাশাপাশি নুরালী বাড়ি উপ-ডাকঘর সংলগ্ন ড. মুহাম্মদ ইউনূসের পারিবারিক করবস্থানে চলছে চুনকামের কাজ। এছাড়া পাশের মাঠও পরিষ্কার করা হয়েছে।

 

প্রধান উপদেষ্টার বাবার পৈত্রিক নিবাস হাজি মোহাম্মদ দুলা মিয়া সওদাগর বাড়িতে হাটহাজারী উপজেলা ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা নানা স্থাপনায় সৌন্দর্যবর্ধনের কাজ করছেন। বাড়ির তত্ত্বাবধায়ক মো. জামসেদের জরাজীর্ণ ঘর ভেঙে তৈরি করা হচ্ছে নতুন ঘর।

এছাড়া বাড়ির ঝোপঝাড় পরিষ্কার করে বসানো হচ্ছে ভ্রাম্যমাণ শৌচাগার।

জানা গেছে, ড. ইউনূসের পরিবারের সবাই ৫০-৬০ বছর ধরে নগরের পাঁচলাইশ থানাধীন নিরিবিলি নামক একটি ভবনে বসবাস করছেন। ১৯৪০ সালের ২৮ জুন তিনি বাথুয়া গ্রামের হাজী এম নজু মিয়া সওদাগর বাড়িতে জন্মগ্রহণ করেন। আট ভাই-দুই বোনের মধ্যে তিনি ৩য়।

 

হাটহাজারীর ইউএনও এ বি এম মশিউজ্জামান বলেন, ১৪ মে বিকেলে প্রধান উপদেষ্টা গ্রামের বাড়ি সংলগ্ন দাদা-দাদির কবর জেয়ারত করবেন এবং আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর সাথে কুশলাদি বিনিময়ের কথা রয়েছে। আমাদের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST