শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম:
Logo মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প বৃক্ষরোপণ কর্মসূচি পাচঁ বৎসরে পঁচিশ কোটি বৃক্ষরোপণ। Logo বাংলাদেশে ‘টেক সিটি’ ও ‘ইনোভেশন সিটি’ গড়ে তুলতে আগ্রহী জাপান Logo বাংলাদেশে গাড়ি বানাতে চায় জাপান Logo আনোয়ারার রুদুরা বৌদ্ধ প্রগতি সংঘের উদ্যোগে শুভ প্রবারনা পূর্নিমা অনুষ্ঠিত Logo আনোয়ারায় ইয়াবা ব্যবসায়ী টাউট ইব্রাহিম গ্রেপ্তার Logo চলতি সংসদ অধিবেশনেই বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি পাস করতে চায় জাপান, জাপান থেকে আমদানি করা গাড়ির উপর থেকে ১৫ বছরের জন্য উঠে যাচ্ছে শুল্ক Logo শিক্ষক কিংবা অন্য পেশায় কর্মরত কারও সাংবাদিকতা করার সুযোগ নেই: প্রেস কাউন্সিলের চেয়ারম্যান Logo রাজনৈতিক কারণে বাধ্য হয়ে ১৭ বছর বিদেশে থাকতে হয়েছিল : প্রধানমন্ত্রী Logo সচিবালয়ের ঊর্ধ্বর্তন বাছাই কমিটিতে সরওয়ার জামাল এমপি Logo আনোয়ারায় প্রধান শিক্ষক তিন্নি চক্রবর্তীর বিরুদ্ধে অনিয়ম,আর্থিক দূর্নীতি ও ব্যবস্থাপনা কমিটি-২০২৬ এ অনিয়মের গুরুতর অভিযোগ
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘dainikalokitobangla.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘dainikalokitobangla.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘dainikalokitobangla.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ

গ্রেনেড হামলা মামলার রায়: বিভিন্ন জেলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

শাহরিয়ার মাহমুদ চৌধুরী / ২৮৫ Time View
Update : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪, ১১:৩৮ অপরাহ্ণ

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হাইকোর্ট থেকে খালাস পাওয়ায় কয়েক জেলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। রোববার (১ ডিসেম্বর) হাইকোর্ট এই রায় দেন। এরপর বিভিন্ন জেলা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়।

 

দুপুরে টাঙ্গাইল শহীদ মিনারে মিষ্টিমুখ করেন বিএনপির নেতাকর্মীরা। দাবি করেন, মিথ্যা মামলায় দীর্ঘদিন আসামি করে রাখা হয়েছিল, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, টাঙ্গাইল-২ আসনের সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ বাকি আসামিদের। নিরপেক্ষ বিচার বিভাগের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত হয়েছে বলেও মন্তব্য করেন কর্মীরা। পরে স্থানীয়দের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

 

হাইকোর্টের রায় ঘোষণার পর বগুড়ায় আনন্দ মিছিল করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শহরের নবাববাড়ি সড়ক এলাকায় দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয়। প্রধান প্রধান সড়ক ঘুরে একই জায়গায় গিয়ে শেষ হয় আনন্দ মিছিলটি। পরে সমাবেশে নেতারা দাবি করেন, আওয়ামী লীগের মিথ্যা মামলার বিষয়গুলো ধীরে ধীরে প্রমাণিত হচ্ছে। দ্রুত আইনি প্রক্রিয়া শেষে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার দাবি জানানো হয় সমাবেশ থেকে।

 

সিলেটের কোর্ট পয়েন্ট থেকে বিকেলে আনন্দ মিছিল বের করে বিএনপি। এতে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বক্তারা বলেন, এই রায়ের মাধ্যমেই প্রমাণিত হয়েছে, তারেক রহমানের বিরুদ্ধে সকল মামলাই ছিল ষড়যন্ত্রমূলক।

 

তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে খালাস দেয়ায় খুলনায় মহানগর বিএনপির উদ্যোগে সন্ধ্যায় আনন্দ মিছিল হয়েছে। মিছিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের শতশত নেতাকর্মী অংশ নেন। মিছিলটি কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে পিকচার প্যালেসসহ নগরী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।

 

এদিকে, বাগেরহাটেও আনন্দ মিছিল করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শহরের পুরাতন বাজার এলাকা থেকে মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা। পরে জেলা প্রেসক্লাবের সামনে সমাবেশে বক্তব্য দেন দলীয় নেতাকর্মীরা। পটুয়াখালীতে জেলা বিএন‌পিআনন্দ মি‌ছিল করেছে। রোববার সন্ধ্যা সাতটার দিকে শহরের নতুন বাজার দলীয় কার্যালয় থেকে মি‌ছিল‌টি বের হয়। পরে শহরের বি‌ভিন্ন সড়ক প্রদ‌ক্ষিণ করে বনানী এলাকায় গিয়ে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST