বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
Logo ক্যাবের নতুন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন Logo আনোয়ারা উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট- এর নতুন কার্যালয় উদ্বোধন Logo আনোয়ারায় শাওলিন কুংফু এন্ড উশু একাডেমি’র ইফতার মাহফিল সম্পন্ন Logo সূত্রাপুরে ভোট কেনার সময় জামায়াতের নায়েবে আমির আটক Logo ভোটকেন্দ্রে অনুপ্রবেশ, মিরপুরে জামায়াতের দুই পোলিং এজেন্টের জেল Logo কুমিল্লায় জামায়াত নেতার মৎস্য প্রজেক্ট থেকে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার Logo কুমিল্লায় লাখ টাকাসহ জামায়াত নেতা আটক Logo বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত-আমির খসরু মাহমুদ চৌধুরী Logo BUET এর মঞ্চে DUET এর সাফল্য Logo পূরনো ভোটের মাঠে ধানের শীষ নিয়ে অভিজ্ঞ নিজামসহ ত্রিমুখী লড়াইয়ে অনভিজ্ঞ মাহমুদুল ও শাহজাহান
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘dainikalokitobangla.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘dainikalokitobangla.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘dainikalokitobangla.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ

ডা. শাহাদাতকে চসিকের মেয়র ঘোষণা করে ইসির বিজ্ঞপ্তি

শাহরিয়ার মাহমুদ চৌধুরী / ৩১৩ Time View
Update : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪, ১:২১ পূর্বাহ্ণ

তিন বছর আগে অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের বিএনপি প্রার্থী ডা. শাহাদাত হোসেনকে চসিকের মেয়র ঘোষণা করে বিজ্ঞপ্তি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আদালতের নির্দেশের পর গতকাল মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে গেজেট আকারে এই সংশোধনী বিজ্ঞপ্তি জারি করে ইসি।

 

এর আগে, ২০২১ সালে চসিক নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে বিএনপির এই মেয়র প্রার্থীর করা মামলায় তাকে জয়ী ঘোষণা করে গত ১ অক্টোবর রায় দেন আদালত। জেলার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক খাইরুল আমিন এই রায় দেন। রায়ে আগামী ১০ দিনের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারির জন্যও নির্দেশ দেয়া হয়।

 

প্রসঙ্গত, ২০২১ সালের ২৭ জানুয়ারি চসিকের নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী ৩ লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। বিপরীতে বিএনপির এই মেয়র প্রার্থী ৫২ হাজার ৪৮৯ ভোট পান।

 

পরে ওই বছরের ফেব্রুয়ারী মাসে সেই নির্বাচনে ফলাফল জালিয়াতির অভিযোগ এনে তা বাতিল চেয়ে মামলা করেছিলেন বিএনপির এই প্রার্থী। মামলায় তিনি পুনরায় নির্বাচনের দাবিসহ একাধিক অভিযোগ করেন। সেই মামলায় তৎকালীন সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. হাসানুজ্জামান, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাসহ ছয়জনকে আসামি করা হয়েছিল। ওই মামলার শুনানি নিয়ে গত ১ অক্টোবর শাহাদাতকে মেয়র ঘোষণা করে রায় দেন আদালত।

 

  • উল্লেখ্য, ছাত্র–জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে তৎকালীন সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর কার্যালয়ে আসেননি। পরে গত ১৯ আগস্ট রেজাউলকে অপসারণ করে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলামকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয় সরকার। এবার আদালতের রায়ে চসিকের মেয়র হলেন বিএনপি প্রার্থী শাহাদাত হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST