বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম:
Logo মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের বিরুদ্ধে আইনি নোটিশ, একাধিকবার আপোষনামা দিয়েও প্রতারণার অভিযোগ মুন্সী নেছারের বিরুদ্ধে Logo ঈদে সাত দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি Logo আনোয়ারার গহিরায় নীডি ফাউন্ডেশন নির্মিত মাদরাসা বোস্তানুল আরিফিনের শুভ উদ্বোধন সম্পন্ন Logo ব্যবসায়ী ও সমাজসেবক প্রকৃতি রঞ্জন দত্তের মৃত্যুতে আনোয়ারা ফাউন্ডেশনের শোক প্রকাশ Logo আজ শাহছুফি পীর মৌলানা একরামুল হক শাহ্ রজায়ী (রহ:)’র বার্ষিক ওরশ শরীফ  Logo পুলিশের অভিযানে আনোয়ারায় ৪ অপহরণকারি গ্রেফতার, বাসচালক ও হেলপার উদ্ধার Logo আনোয়ারা বারখাইন ইউনিয়ন ভূমি অফিসের সহকারি তহসিলদার তিলক শীল’র মাসিক অ’বৈধ আয় ৫ লক্ষাধিক টাকা! Logo আনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে বীরমুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র চৌধুরীর শোকসভা অনুষ্ঠিত  Logo ক্যাবের নতুন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন Logo আনোয়ারা উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট- এর নতুন কার্যালয় উদ্বোধন
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘dainikalokitobangla.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘dainikalokitobangla.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘dainikalokitobangla.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ

বাংলাদেশের ফ্রি ফায়ার প্রেমীদের জন্য বড় সুখবর

শাহরিয়ার মাহমুদ চৌধুরী / ১৪১ Time View
Update : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ৯:২৫ অপরাহ্ণ

বাংলাদেশের গেমার ও ফ্রি ফায়ার ভক্তদের জন্য এসেছে দারুণ এক সুসংবাদ। জনপ্রিয় মোবাইল ইস্পোর্টস গেম ফ্রি ফায়ার-এর আয়োজক প্রতিষ্ঠান গারেনা ঘোষণা দিয়েছে, আসন্ন ‘ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ গ্লোবাল ফাইনালস-২০২৫’ অনুষ্ঠিত হবে আগামী নভেম্বর মাসে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায়।

 

নভেম্বরে শুরু হচ্ছে ‘ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ গ্লোবাল ফাইনালস-২০২৫

গ্লোবাল পর্যায়ের এই প্রতিযোগিতায় এবার বাংলাদেশও অংশ নিচ্ছে; যা দেশের ইস্পোর্টস অঙ্গনের জন্য একটি বড় মাইলফলক।

 

গারেনা নিশ্চিত করেছে, বাংলাদেশ থেকে দুটি জাতীয় দল অংশ নেবে গ্লোবাল ফাইনালে। এই দলগুলো বাছাই করা হবে একটি বিশেষ আয়োজন ‘ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশ ২০২৫’ (FFWS BD 2025) এর মাধ্যমে।

 

আগামী আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত চলবে FFWS BD 2025 এর জাতীয় পর্ব। এই সময়ে দেশের সেরা ফ্রি ফায়ার খেলোয়াড় ও দলগুলো নিজেদের দক্ষতা প্রমাণের সুযোগ পাবে। বাছাই প্রক্রিয়ার শেষে শীর্ষ দুটি দল পাবে জাকার্তা ফাইনালে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ।

 

গারেনা বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ফ্রি ফায়ার সবসময়ই কমিউনিটি, প্রতিযোগিতা এবং খেলোয়াড়দের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। এবারের FFWS BD 2025 আয়োজনের মাধ্যমে বাংলাদেশি গেমারদের সেই সুযোগ করে দেওয়া হচ্ছে, যেখানে তারা বিশ্বমঞ্চে নিজেদের দক্ষতা দেখিয়ে দেশের গর্ব হয়ে উঠতে পারে।

 

এই বছরের গ্লোবাল ফাইনালে এশিয়া, ল্যাটিন আমেরিকা, মধ্যপ্রাচ্য, ইউরোপসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের সেরা দলগুলো মুখোমুখি হবে। ফলে দর্শকরা উপভোগ করতে পারবেন রোমাঞ্চকর ম্যাচ, বৈচিত্র্যময় টুর্নামেন্ট ফরম্যাট এবং বিশ্বমানের ইস্পোর্টস পরিবেশ।

 

রেজিস্ট্রেশন ও বাছাই সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা শিগগিরই প্রকাশ করবে গারেনা বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST