শনিবার, ৩০ মে ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
Logo ঈদে সাত দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি Logo আনোয়ারার গহিরায় নীডি ফাউন্ডেশন নির্মিত মাদরাসা বোস্তানুল আরিফিনের শুভ উদ্বোধন সম্পন্ন Logo ব্যবসায়ী ও সমাজসেবক প্রকৃতি রঞ্জন দত্তের মৃত্যুতে আনোয়ারা ফাউন্ডেশনের শোক প্রকাশ Logo আজ শাহছুফি পীর মৌলানা একরামুল হক শাহ্ রজায়ী (রহ:)’র বার্ষিক ওরশ শরীফ  Logo পুলিশের অভিযানে আনোয়ারায় ৪ অপহরণকারি গ্রেফতার, বাসচালক ও হেলপার উদ্ধার Logo আনোয়ারা বারখাইন ইউনিয়ন ভূমি অফিসের সহকারি তহসিলদার তিলক শীল’র মাসিক অ’বৈধ আয় ৫ লক্ষাধিক টাকা! Logo আনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে বীরমুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র চৌধুরীর শোকসভা অনুষ্ঠিত  Logo ক্যাবের নতুন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন Logo আনোয়ারা উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট- এর নতুন কার্যালয় উদ্বোধন Logo আনোয়ারায় শাওলিন কুংফু এন্ড উশু একাডেমি’র ইফতার মাহফিল সম্পন্ন
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘dainikalokitobangla.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘dainikalokitobangla.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘dainikalokitobangla.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ

আনোয়ারায় ভোগান্তিতে দুই গ্রামের মানুষ।

শাহরিয়ার মাহমুদ চৌধুরী (আনোয়ারা) / ৩২১ Time View
Update : শনিবার, ১৪ জুন, ২০২৫, ৪:৩১ অপরাহ্ণ

আনোয়ারা উপজেলায় দূরত্বগত কারণে নাগরিক সেবা পেতে ভোগান্তি পোহাচ্ছে ডুমুরিয়া-রূদুরা দুই গ্রামের মানুষ। পাশেই উপজেলা সদর ও সদর ইউনিয়ন পরিষদ কার্যালয় হলেও এই দু’টি গ্রাম প্রশাসনিক কার্যক্রমে ৪ কিলোমিটার দূরে চাতরী ইউনিয়নের সাথে যুক্ত। ক্ষুব্দ এলাকাবাসী প্রশাসনিক এই বিভাজন ভেঙ্গে দুই গ্রামকে আনোয়ারা সদর ইউনিয়নের সাথে যুক্ত করার দাবি জানিয়েছেন।

 

 

আনোয়ারা উপজেলা সদরের পাশেই ডুমুরিয়া-রূদুরা গ্রাম। এর পাশেই সদর ইউনিয়ন কার্যালয়। দু’টি গ্রামে প্রায় ৮ হাজারেরও বেশি মানুষের বসবাস। ইউপি চেয়ারম্যান সংশ্লিষ্ট নাগরিক সেবা গ্রহনে প্রায় ৭ কিলোমিটার দূরে ইউপি কার্যালয়ে যাতায়াত করতে হয়। এই গ্রাম দুইটি  আনোয়ারা সদর ইউনিয়নের সাথে যুক্ত করা হলে সাধারণ মানুষ ভোগান্তি থেকে মুক্তি পাবে বলে জানিয়েছে এই দুই এলাকার মানুষ।স্থানীয়রা আরও জানান, তাদের ইউনিয়ন সম্পর্কিত কোনো কাজে ইউপি কার্যালয়ে সকাল দশটায় গেলে সেই কাজ শেষ হতে হতে দুপুর বা অনেক সময় বিকেল পর্যন্ত অপেক্ষা করতে হয়। ফলে যারা চাকরিজীবী রয়েছেন তাদের চাকরির উপরও একটা খারাপ প্রভাব পড়ে,। স্থানীয়দের এই সমস্যা সমাধানের জন্য অর্থাৎ ডুমুরিয়া, রূদুরা দু’টি গ্রামকে চাতরী ইউনিয়নের পরিবর্তে কাছের আনোয়ারা সদর ইউনিয়নের সাথে যুক্ত করার দাবিতে উঠোন বৈঠক, পাড়ায় পাড়ায় জনমত গঠন, সমাবেশসহ নানা কর্মসূচি পালন করছে স্থানীয়রা। এসব কর্মসুচিতে দলমত নির্বিশেষে হাজারো মানুষ অংশ নিচ্ছে। আগামীকাল রবিবার উপজেলা চত্বরে এলাকাবাসীর  পক্ষ থেকে মানববন্ধন ও প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদানের কর্মসূচি দেয়া হয়েছে।

 

 

সাবেক ইউপি সদস্য নজির হোসেন ৫০ বছরেরও অধিক সময় ধরে সামাজিক কর্মকান্ডে জড়িত। তিনি বলেন, স্বাধীনতার আগে এক সময় ডুমুরিয়া-রূদুরা গ্রাম ছিল আনোয়ারা সদর ইউনিয়নের অংশ। এই দুই গ্রামের মানুষকে সদর ইউনিয়ন হয়ে যাতায়াত করতে হয়। অজানা কারণে স্বাধীনতার পর এলাকা বিভাজনের সময় এই দুই গ্রামকে অন্তর্ভুক্ত করা হয় ৭ কিলোমিটার দূরের চাতরী ইউনিয়নের সাথে। অথচ ডুমুরিয়া রুদুরা থেকে চাতরী যাওয়ার অভ্যন্তরীণ সড়কটিই এখন যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় আছে। এত দূরে হয়ে ডুমুরিয়া রূদুরা গ্রামকে চাতরী ইউনিয়নে নেয়া কোন যুক্তিতে পড়ে না।

 

স্থানীয় বাসিন্দা ও ডুমুরিয়া রুদুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জনাবা শাহিন আকতার বলেন, বছরের পর বছর ধরে এতো দূরের ইউনিয়ন নিয়ে ভোগান্তিতে আছে সাধারণ মানুষ। এই অযৌক্তিক বিভাজনের অবসান আজ ডুমুরিয়া রুদুরা গ্রামের আপামর জনগণের প্রাণের দাবী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST