রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম:
Logo আনোয়ারার শিক্ষা ব্যবস্থায় ফলাফলে বিপর্যয়: কারণ খুঁজছেন অভিভাবকরা, শিক্ষাবান্ধব পরিবেশের দাবি Logo মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প বৃক্ষরোপণ কর্মসূচি পাচঁ বৎসরে পঁচিশ কোটি বৃক্ষরোপণ। Logo বাংলাদেশে ‘টেক সিটি’ ও ‘ইনোভেশন সিটি’ গড়ে তুলতে আগ্রহী জাপান Logo বাংলাদেশে গাড়ি বানাতে চায় জাপান Logo আনোয়ারার রুদুরা বৌদ্ধ প্রগতি সংঘের উদ্যোগে শুভ প্রবারনা পূর্নিমা অনুষ্ঠিত Logo আনোয়ারায় ইয়াবা ব্যবসায়ী টাউট ইব্রাহিম গ্রেপ্তার Logo চলতি সংসদ অধিবেশনেই বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি পাস করতে চায় জাপান, জাপান থেকে আমদানি করা গাড়ির উপর থেকে ১৫ বছরের জন্য উঠে যাচ্ছে শুল্ক Logo শিক্ষক কিংবা অন্য পেশায় কর্মরত কারও সাংবাদিকতা করার সুযোগ নেই: প্রেস কাউন্সিলের চেয়ারম্যান Logo রাজনৈতিক কারণে বাধ্য হয়ে ১৭ বছর বিদেশে থাকতে হয়েছিল : প্রধানমন্ত্রী Logo সচিবালয়ের ঊর্ধ্বর্তন বাছাই কমিটিতে সরওয়ার জামাল এমপি
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘dainikalokitobangla.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘dainikalokitobangla.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘dainikalokitobangla.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ

চীন উপহার দেবে ৩ হাসপাতাল, স্থাপিত হবে কোথায়?

শাহরিয়ার মাহমুদ চৌধুরী / ২৮৬ Time View
Update : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ৭:৪১ পূর্বাহ্ণ

ফ্যাসিস্ট হাসিনা ভারতে পালানোর পর যত সময় গড়িয়েছে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক তত গভীর হয়েছে। ভারতীয় দাদাবাবুরা স্বৈরাচারের পক্ষ নিয়ে বাংলাদেশে তাদের চিকিৎসা ভিসাসহ সব ধরণের ভিসা বন্ধ করে দিয়েছিলো। এরপর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মাস্টারমাইন্ড ড. ইউনূসে দূরদর্শিতায় বাংলাদেশের রোগিদের জন্য খুলে যায় চীনের দরজা। শুধু এতটুকুই নয় বাংলাদেশে ৩ টি হাসপাতাল নির্মাণ হবে চীনের বিনিয়োগে। যার মধ্যে একটি আবার ১ হাজার শয্যা বিশিষ্ট। বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে বাংলাদেশকে এই তিনটি আধুনিক হাসপাতাল উপহার দেবে চীন সরকার।চীনের হাসপাতাল নির্মাণ করার খবর আসার পর থেকেই চারিদিকে আলোচনা শুরু হয় হাসপাতালগুলো কোথায় নির্মাণ হবে তা নিয়ে। এই হাসপাতাল ৩ টির মধ্যে একটি স্থাপিত হবে রাজধানী ঢাকাতে। আর বাকি দুইটির একটি চট্রগ্রাম আর একটি নীলফামারীতে। এর মধ্যে নীলফামারীতে হবে ১ হাজার শয্যা বিশিষ্ট একটি বিশেষায়িত হাসপাতাল আর চট্টগ্রামে একটি জেনারেল হাসপাতাল। অপরদিকে ঢাকায় হবে একটি পুনর্বাসন হাসপাতাল।

 

 

 

সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. আবু জাফর বিষয়টি জানিয়েছেন। এদিকে নীলফামারীর ১ হাজার শয্যাবিশিষ্ট বিশেষায়িত হাসপাতালটি নির্মাণ হবে তিস্তা প্রকল্পের কাছে। এই হাসপাতাল নির্মাণের জন্য নীলফামারী মেডিকেল কলেজের কাছাকাছি ১৬ একর জায়গা প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে বলেও জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।

 

 

 

এছাড়া চট্টগ্রামের দক্ষিণ কর্ণফুলীতে ৫০০ থেকে ৭০০ শয্যার একটি জেনারেল হাসপাতালের সম্ভাব্যতা সমীক্ষা করা হবে বলেও নিশ্চিত করেন তিনি। এছাড়া ঢাকার উপকণ্ঠে ধামরাইয়ে বিভিন্ন আহত-প্রতিবন্ধী রোগীদের পুনর্বাসনের জন্য ১০০ শয্যাবিশিষ্ট একটি রিহ্যাবিলেটেশন হাসপাতাল নির্মাণের পরিকল্পনা করছে চীন।

 

 

 

 

তবে ইতিমধ্যে হাসপাতালগুলোর নির্মাণ নিয়ে এই তিন জেলার বাইরের অন্য জেলার বাসিন্দাদের সোশ্যাল মিডিয়ায় নিজ এলাকায় নির্মাণের দাবি জানানোর চিত্রও দেখা যাচ্ছে। বিশেষ করে উত্তরবঙ্গের নীলফামারীতে নির্মাণ হতে যাওয়া ১ হাজার শয্যা বিশিষ্ট হাসপাতালটি নিয়ে বেশি আলোচনা লক্ষ্য করা যাচ্ছে সামাজিক মাধ্যমজুড়ে। এর মধ্যে গাইবান্ধা ও পঞ্চগড়ের বাসিন্দাদের দেখা গেছে নিজ জেলায় এই হাসপাতালটি নির্মাণের দাবি জানাতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST