বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
Logo ঈদে সাত দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি Logo আনোয়ারার গহিরায় নীডি ফাউন্ডেশন নির্মিত মাদরাসা বোস্তানুল আরিফিনের শুভ উদ্বোধন সম্পন্ন Logo ব্যবসায়ী ও সমাজসেবক প্রকৃতি রঞ্জন দত্তের মৃত্যুতে আনোয়ারা ফাউন্ডেশনের শোক প্রকাশ Logo আজ শাহছুফি পীর মৌলানা একরামুল হক শাহ্ রজায়ী (রহ:)’র বার্ষিক ওরশ শরীফ  Logo পুলিশের অভিযানে আনোয়ারায় ৪ অপহরণকারি গ্রেফতার, বাসচালক ও হেলপার উদ্ধার Logo আনোয়ারা বারখাইন ইউনিয়ন ভূমি অফিসের সহকারি তহসিলদার তিলক শীল’র মাসিক অ’বৈধ আয় ৫ লক্ষাধিক টাকা! Logo আনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে বীরমুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র চৌধুরীর শোকসভা অনুষ্ঠিত  Logo ক্যাবের নতুন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন Logo আনোয়ারা উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট- এর নতুন কার্যালয় উদ্বোধন Logo আনোয়ারায় শাওলিন কুংফু এন্ড উশু একাডেমি’র ইফতার মাহফিল সম্পন্ন
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘dainikalokitobangla.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘dainikalokitobangla.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘dainikalokitobangla.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ

নীলফামারীতে হবে চীন সরকারের হাসপাতাল’

মোহাম্মদ রফিকুল ইসলাম / ২৫৫ Time View
Update : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৯:১১ পূর্বাহ্ণ

উত্তরের জেলা নীলফামারীতে চীন সরকারের উদ্যোগে এক হাজার শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. আবু জাফর।শনিবার (১৯ এপ্রিল) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।তিনি বলেন, চীন সরকারের উদ্যোগে এক হাজার শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রাথমিকভাবে নীলফামারী জেলায় এটা নির্মাণের প্রস্তাব গ্রহণ করা হয়েছে। শিগগির এর কাজ শুরু হবে।

 

স্বাস্থ্য ক্ষেত্রে চিকিৎসক-নার্স-কর্মচারীদের আরও যত্নশীল হওয়ার আহ্বান জানিয়েছেন অধ্যাপক ডা. মো. আবু জাফর বলেন, স্বাস্থ্য ক্ষেত্রে সীমিত জনবল ও সামগ্রী থাকা সত্ত্বেও চিকিৎসক-নার্স-কর্মচারীরা তাদের নিরলস প্রচেষ্টায় জনগণের সেবা করে আসছেন। রোগীদের প্রতি তাদের আরও যত্নবান হতে হবে।স্বাস্থ্য ক্যাডারে ৩৭ হাজার পদ রয়েছে উল্লেখ করে ডিজি বলেন, কিন্তু গ্রেড ওয়ান পদ রয়েছে একটি। এ ছাড়া ৭ হাজার সুপার নিউমারি পদ সৃষ্টি করা হয়েছে। অতি দ্রুত সে পদগুলোয় নিয়োগ ও পদোন্নতি দেওয়া হবে। তা ছাড়া ৩ হাজার চিকিৎসকদের ফাইল অনুমোদিত হয়েছে। দ্রুত তা বাস্তবায়ন করে সবার পদোন্নতি দেওয়া হবে।

 

হাসপাতালে চিকিৎসক ও কর্মচারীদের কর্মপরিবেশ নিশ্চিত করতে স্বাস্থ্য সুরক্ষা আইনের বিষয়ে অগ্রগতি আছে কি না, চিকিৎসকদের পক্ষ থেকে প্রশ্ন করা হলে ডিজি বলেন, শিগগিরই তা বাস্তবায়ন করা হবে।

 

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওমর রাশেদ মনিরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ও অধ্যাপক জিয়াউর রহমান চৌধুরী, হাসপাতালের উপপরিচালক সৌমিত্র চক্রবর্তী, সহকারী পরিচালক মাহবুবুল আলম, মো. বদরুল আমিনসহ বিভিন্ন বিভাগীয় প্রধান ও কর্মকর্তা-কর্মচারীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST