বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
Logo ঈদে সাত দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি Logo আনোয়ারার গহিরায় নীডি ফাউন্ডেশন নির্মিত মাদরাসা বোস্তানুল আরিফিনের শুভ উদ্বোধন সম্পন্ন Logo ব্যবসায়ী ও সমাজসেবক প্রকৃতি রঞ্জন দত্তের মৃত্যুতে আনোয়ারা ফাউন্ডেশনের শোক প্রকাশ Logo আজ শাহছুফি পীর মৌলানা একরামুল হক শাহ্ রজায়ী (রহ:)’র বার্ষিক ওরশ শরীফ  Logo পুলিশের অভিযানে আনোয়ারায় ৪ অপহরণকারি গ্রেফতার, বাসচালক ও হেলপার উদ্ধার Logo আনোয়ারা বারখাইন ইউনিয়ন ভূমি অফিসের সহকারি তহসিলদার তিলক শীল’র মাসিক অ’বৈধ আয় ৫ লক্ষাধিক টাকা! Logo আনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে বীরমুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র চৌধুরীর শোকসভা অনুষ্ঠিত  Logo ক্যাবের নতুন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন Logo আনোয়ারা উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট- এর নতুন কার্যালয় উদ্বোধন Logo আনোয়ারায় শাওলিন কুংফু এন্ড উশু একাডেমি’র ইফতার মাহফিল সম্পন্ন
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘dainikalokitobangla.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘dainikalokitobangla.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘dainikalokitobangla.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ

বিশ্ববাজারে ইতিহাস গড়ল স্বর্ণের দাম

শাহরিয়ার মাহমুদ চৌধুরী / ২৩৫ Time View
Update : রবিবার, ১৫ জুন, ২০২৫, ৮:০৯ পূর্বাহ্ণ

ইসরায়েল কর্তৃক ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে বাড়তে থাকা উত্তেজনার প্রভাবে দুবাইয়ে স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। শুক্রবার (১৩ জুন) সকালে দুবাইতে ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি গ্রামে দাঁড়িয়েছে ৩৮২.২৫ দিরহাম, যা এ পর্যন্ত সর্বোচ্চ সরকারি রেট। খবর গালফ নিউজবিশ্ববাজারে স্বর্ণের দাম লাফিয়ে বেড়ে প্রতি আউন্সে ৩ হাজার ৪২৯ ডলার ছুঁয়েছে। স্বর্ণের এই দাম বৃদ্ধির পেছনে প্রধান কারণ হিসেবে ধরা হচ্ছে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের আশঙ্কা, যার ফলে বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণে ঝুঁকছেন।

 

দুবাই বাজারে ২৪ ক্যারেট স্বর্ণের দামও দাঁড়িয়েছে ৪১২.৭৫ দিরহাম। বৃহস্পতিবার এই রেট ছিল ৪১২.৫০ দিরহাম, অর্থাৎ স্বল্প সময়েই দাম আরও বেড়েছে।

 

বিশ্লেষকদের মতে, এই ধারা অব্যাহত থাকলে ২২ ক্যারেট স্বর্ণের দাম খুব দ্রুত ৩৯০ দিরহাম ছুঁতে পারে, যা হবে একটি নতুন মাইলফলক।

 

বাজারে উদ্বেগ ছড়িয়েছে আরেকটি দুঃসংবাদের মাধ্যমে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই একটি এয়ার ইন্ডিয়া ফ্লাইট বিধ্বস্ত হয়। দুবাই গোল্ড সুকের ব্যবসায়ীদের মতে, গুজরাট থেকেই প্রচুর হীরার গয়না ও ক্রেতা আসে। ফলে এ দুর্ঘটনার মানবিক প্রভাব ছাড়াও ব্যবসায়িক প্রভাবও পড়েছে বাজারে।

 

এক স্বর্ণ ব্যবসায়ী বলেন, ‘আমাদের অনেক কর্মী গুজরাট থেকে এসেছেন। এই দুর্ঘটনা আমাদের অনেকের পরিবারকেও নাড়িয়ে দিয়েছে।’

 

বিশেষজ্ঞদের মতে, এ মুহূর্তে স্বর্ণের বাজার অস্থির হলেও প্রবণতা ঊর্ধ্বমুখী। তাই যারা স্বর্ণে বিনিয়োগ করতে চান, তাদের পরামর্শ দেয়া হচ্ছে কিছুদিন পরিস্থিতি পর্যবেক্ষণ করতে।

 

একজন খুচরা ক্রেতা বলেন, ‘এখন স্বর্ণের গয়না কেনার সময় নয়, বরং পুরনো গয়না বদলে নেয়াই বুদ্ধিমানের কাজ।’

 

বিশ্লেষকেরা বলছেন, যদি স্বর্ণের দাম ৩ হাজার ৫০০ ডলার প্রতি আউন্স ছুঁয়ে ফেলে, তাহলে তা আরও ওপরে উঠে যেতে পারে, এমনকি স্বল্প সময়ের মধ্যেই নতুন এক রেকর্ড তৈরি হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST