শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
Logo মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের বিরুদ্ধে আইনি নোটিশ, একাধিকবার আপোষনামা দিয়েও প্রতারণার অভিযোগ মুন্সী নেছারের বিরুদ্ধে Logo ঈদে সাত দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি Logo আনোয়ারার গহিরায় নীডি ফাউন্ডেশন নির্মিত মাদরাসা বোস্তানুল আরিফিনের শুভ উদ্বোধন সম্পন্ন Logo ব্যবসায়ী ও সমাজসেবক প্রকৃতি রঞ্জন দত্তের মৃত্যুতে আনোয়ারা ফাউন্ডেশনের শোক প্রকাশ Logo আজ শাহছুফি পীর মৌলানা একরামুল হক শাহ্ রজায়ী (রহ:)’র বার্ষিক ওরশ শরীফ  Logo পুলিশের অভিযানে আনোয়ারায় ৪ অপহরণকারি গ্রেফতার, বাসচালক ও হেলপার উদ্ধার Logo আনোয়ারা বারখাইন ইউনিয়ন ভূমি অফিসের সহকারি তহসিলদার তিলক শীল’র মাসিক অ’বৈধ আয় ৫ লক্ষাধিক টাকা! Logo আনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে বীরমুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র চৌধুরীর শোকসভা অনুষ্ঠিত  Logo ক্যাবের নতুন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন Logo আনোয়ারা উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট- এর নতুন কার্যালয় উদ্বোধন
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘dainikalokitobangla.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘dainikalokitobangla.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘dainikalokitobangla.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ

তারেক রহমানের হাতেই দেশের স্বাধীনতা নিরাপদ- সরওয়ার জামাল নিজাম

মোহাম্মদ রফিকুল ইসলাম(চট্টগ্রাম) : / ১৬১ Time View
Update : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ১১:১৬ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও আনোয়ারা-কর্ণফুলীর তিন বারের সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম বলেন, দিন দিন বিএনপি’র প্রতি মানুষের ভালোবাসা বৃদ্ধি পাচ্ছে। কারণ তারেক রহমানের হাতেই দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব শক্তিশালী ও সুদৃঢ় হবে। বাংলাদেশের মানুষ তারেক রহমানকে দেশে এনে ভোট দিয়ে নির্বাচিত করে সরকার গঠন করাবে। গত ১৫ বছর ফ্যাসিবাদী সরকার পার্শ্ববর্তী দেশের সাথে আঁতাত করে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিলীন করেছে। তাই দেশের স্বাধীনতা রক্ষা করতে তারেক রহমানের হাতকে বিশ্বাস করতে হবে।

 

এসময় নির্বাচনের বিষয়ে তিনি বলেন, দেশের বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা দেখা দিয়েছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে তা নির্বাপন করা সম্ভব হচ্ছে না। সব বিশৃঙ্খলা নির্বাচিত গণতান্ত্রিক সরকারের মাধ্যমেই সমাধান করা সম্ভব। তাই অতিদ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে সরকারকে আহ্বান করেন তিনি।

 

মঙ্গলবার (১৮ মার্চ) তৈলারদ্বীপ এলাকায় বিএনপি’র কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আনোয়ারা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

 

এসময় উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শফিউল করিম চৌধুরী জকুর সভাপতিত্বে উপজেলা যুবদলের সদস্য সচিব মো. ফারুকের সঞ্চালনায় সাবেক এমপি পুত্র শাহীন জামাল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনজুর আলম চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির সদস্য আখতার নবী চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিপি মোজাম্মেল, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মো.শাহজাহান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নজরুল ইসলাম। এছাড়া বিএনপি নেতাদের মধ্যে ইকবাল করিম শিফু, মাসুদুল আলম, আব্দুর রহিম বাঙালি, মোহাম্মদ জাফর, আবদুল জলিল, মো.নুর আলী, মো.ফরিদ, আহমদ নুর, যুবদল নেতা রাশেদ আহমদ, নুরুল কবির, মো.লোকমান, মো.নিজাম প্রমুখ বক্তব্য রাখেন।

 

এদিন অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST