বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
Logo ক্যাবের নতুন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন Logo আনোয়ারা উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট- এর নতুন কার্যালয় উদ্বোধন Logo আনোয়ারায় শাওলিন কুংফু এন্ড উশু একাডেমি’র ইফতার মাহফিল সম্পন্ন Logo সূত্রাপুরে ভোট কেনার সময় জামায়াতের নায়েবে আমির আটক Logo ভোটকেন্দ্রে অনুপ্রবেশ, মিরপুরে জামায়াতের দুই পোলিং এজেন্টের জেল Logo কুমিল্লায় জামায়াত নেতার মৎস্য প্রজেক্ট থেকে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার Logo কুমিল্লায় লাখ টাকাসহ জামায়াত নেতা আটক Logo বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত-আমির খসরু মাহমুদ চৌধুরী Logo BUET এর মঞ্চে DUET এর সাফল্য Logo পূরনো ভোটের মাঠে ধানের শীষ নিয়ে অভিজ্ঞ নিজামসহ ত্রিমুখী লড়াইয়ে অনভিজ্ঞ মাহমুদুল ও শাহজাহান
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘dainikalokitobangla.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘dainikalokitobangla.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘dainikalokitobangla.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ

অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের যুবকের মৃত্যু

শাহরিয়ার মাহমুদ চৌধুরী (আনোয়ারা) / ২১২ Time View
Update : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ৩:০০ পূর্বাহ্ণ

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের জিলংয়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী তীর্থ বিশ্বাস (২৮) নিহত হয়েছেন।

 

রোববার (৬ এপ্রিল) বাংলাদেশ সময় বিকেল চারটায় হ্যামিলটন হাইওয়ে–সংলগ্ন ব্যারুনাহ প্লেইনস এলাকায় সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নিহত শিক্ষার্থী তীর্থ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের গুজরা এলাকার চন্দন বিশ্বাসের পুত্র এবং বীর মুক্তিযোদ্ধা মৃত ডা. সুদির রঞ্জনের নাতি। পরিবারের সকলে চট্টগ্রাম শহরের রহমতগঞ্জ এলাকায় থাকেন। তাঁর বাবা চন্দন বিশ্বাস চট্টগ্রাম জেলা বার অ্যাসোসিয়েশনের সদস্য।

ভিক্টোরিয়া পুলিশ সূত্রে জানা যায়, ডেকিন বিশ্ববিদ্যালয়ে ইনফরমেশন টেকনোলজি বিভাগের শিক্ষার্থী তীর্থ বিশ্বাস জিলংয়ের নর্লেন এলাকার বাসিন্দা ছিলেন। তিনি এক বছর আগে স্টুডেন্ট ভিসায় অস্ট্রেলিয়ায় আসেন। তাঁর স্ত্রী ঋতিকা চৌধুরী গত ফেব্রুয়ারিতে স্পাউস ভিসায় অস্ট্রেলিয়ায় পৌঁছান।

পুলিশ দুর্ঘটনার কারণ তদন্ত করছে। ড্যাশক্যাম (গাড়ির ভিডিও রেকর্ডার) ফুটেজ সংগ্রহ করেছে বলেও জানা গেছে।

তীর্থ কাকা এডভোকেট কাঞ্চন বিশ্বাস কান্নাজড়িত কন্ঠে বলেন, ছেলে হারিয়ে এখন আমরা এখন নিঃস্ব। সড়ক দুর্ঘটনায় সে চলে গেল।

নিহতের খালু অনির্বাণ চৌধুরী বলেন, গত বছরের ২৩ জানুয়ারি বিয়ে হয়েছিলো তার। বিয়ের পর স্ত্রীকেও নিয়ে যায় অস্ট্রেলিয়ায়। স্বামী-স্ত্রী দুইজনই লেখাপড়ার পাশাপাশি একটি আইটি কোম্পানিতে চাকরি করতো। সেদিন সেখানে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির জন্য সড়কে নতুন গাড়িটি নিজে চালিয়ে বাসায় ফিরছিলো। রোববার রাত সাড়ে আটটায় হ্যামিলটন হাইওয়ে–সংলগ্ন ব্যারুনাহ প্লেইনস এলাকায় তাঁর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা খায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরিবারের বড় ছেলেকে হারিয়ে বারবার মা-বাবা মুর্ছা যাচ্ছে। আইনী প্রক্রিয়া শেষ করে আগামী সপ্তাহের মধ্যে তাঁর লাশ দেশে আনার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।’

তীর্থ বিশ্বাসের মৃত্যুর ঘটনায় গ্রামের আনোয়ারায় চলছে শোকের মাতম। স্বজনদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে সৃষ্টি হয়েছে আবেগঘন পরিবেশ। নিহতের লাশ দেশে এসে সৎকার করতে সরকারের সহায়তা কামনা করেছেন পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST