শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
Logo মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের বিরুদ্ধে আইনি নোটিশ, একাধিকবার আপোষনামা দিয়েও প্রতারণার অভিযোগ মুন্সী নেছারের বিরুদ্ধে Logo ঈদে সাত দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি Logo আনোয়ারার গহিরায় নীডি ফাউন্ডেশন নির্মিত মাদরাসা বোস্তানুল আরিফিনের শুভ উদ্বোধন সম্পন্ন Logo ব্যবসায়ী ও সমাজসেবক প্রকৃতি রঞ্জন দত্তের মৃত্যুতে আনোয়ারা ফাউন্ডেশনের শোক প্রকাশ Logo আজ শাহছুফি পীর মৌলানা একরামুল হক শাহ্ রজায়ী (রহ:)’র বার্ষিক ওরশ শরীফ  Logo পুলিশের অভিযানে আনোয়ারায় ৪ অপহরণকারি গ্রেফতার, বাসচালক ও হেলপার উদ্ধার Logo আনোয়ারা বারখাইন ইউনিয়ন ভূমি অফিসের সহকারি তহসিলদার তিলক শীল’র মাসিক অ’বৈধ আয় ৫ লক্ষাধিক টাকা! Logo আনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে বীরমুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র চৌধুরীর শোকসভা অনুষ্ঠিত  Logo ক্যাবের নতুন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন Logo আনোয়ারা উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট- এর নতুন কার্যালয় উদ্বোধন
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘dainikalokitobangla.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘dainikalokitobangla.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘dainikalokitobangla.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ

আনোয়ারা রায়পুর হাজীর পাড়ার শীল বাড়িতে আগুনে ডাঃ তপন শীলের ঘরসহ ২ ঘর আগুনে পুড়ে ছাই,ক্ষতি প্রায় ৬ লক্ষ টাকা

শাহরিয়ার মাহমুদ চৌধুরী (আনোয়ারা) / ২৫৪ Time View
Update : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫, ৩:৪৬ অপরাহ্ণ

  • চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামে বৃহস্পতিবার (১ মে) দুপুরে ঘটে গেল এক হৃদয়বিদারক অগ্নিকাণ্ড। মুহূর্তেই পুড়ে ছাই হয়ে গেল এক বৃদ্ধ দম্পতির শেষ আশ্রয়—তাঁদের বসতঘর।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১১টার দিকে হঠাৎ আগুনের লেলিহান শিখা আকাশে ছড়িয়ে পড়ে শীলবাড়ির একটি পুরোনো টিনশেড ঘর থেকে। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলতে থাকে পুরো ঘর। আগুনের ভয়াবহতা বুঝে স্থানীয়রা সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেন।

দমকল বাহিনীর একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় বিশ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে সাবেক দফাদার জহুর লাল শীল ও মৃত ডাঃ তপন শীলের পুরো ঘর এবং ঘরের ভেতরে থাকা আসবাবপত্র, কাপড় চোপড়, মূল্যবান কাগজপত্র এবং দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছুই পুড়ে ছাই হয়ে গেছে।

ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শী ইমতিয়াজ শাকিল বলেন, “আমরা আগুন দেখে ছুটে আসি। চেষ্টা করেছি পানি দিয়ে আগুন নেভাতে, পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে দ্রুত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনোয়ারা স্টেশনের ইনচার্জ মো. ইউসুফ বলেন, “রান্নাঘরের চুলা থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আমাদের ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। আনুমানিক ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।”

ঘর হারিয়ে চোখে পানি নিয়ে মৃত ডাঃ তপন শীলের ছেলে বিজিসি ট্রাস্টের মেধাবী ছাত্র জিসান ও নিশান বলেন ছোট বয়সে বাবাকে হারিয়ে আমার মাসহ দুই ভাই খুবই কষ্ট করে আমাদের লেখাপড়ার খরচ চালিয়ে যেতে হিমশিম খেয়ে যাচ্ছি,তার উপর আজকের এ বিপদ।সরকার ও বিত্তবানদেরএ দূঃসময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST