বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
Logo ক্যাবের নতুন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন Logo আনোয়ারা উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট- এর নতুন কার্যালয় উদ্বোধন Logo আনোয়ারায় শাওলিন কুংফু এন্ড উশু একাডেমি’র ইফতার মাহফিল সম্পন্ন Logo সূত্রাপুরে ভোট কেনার সময় জামায়াতের নায়েবে আমির আটক Logo ভোটকেন্দ্রে অনুপ্রবেশ, মিরপুরে জামায়াতের দুই পোলিং এজেন্টের জেল Logo কুমিল্লায় জামায়াত নেতার মৎস্য প্রজেক্ট থেকে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার Logo কুমিল্লায় লাখ টাকাসহ জামায়াত নেতা আটক Logo বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত-আমির খসরু মাহমুদ চৌধুরী Logo BUET এর মঞ্চে DUET এর সাফল্য Logo পূরনো ভোটের মাঠে ধানের শীষ নিয়ে অভিজ্ঞ নিজামসহ ত্রিমুখী লড়াইয়ে অনভিজ্ঞ মাহমুদুল ও শাহজাহান
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘dainikalokitobangla.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘dainikalokitobangla.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘dainikalokitobangla.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ

যৌথ বাহিনীর অভিযানে আনোয়ারার আবছার মেম্বার গ্রেপ্তার

শাহরিয়ার মাহমুদ চৌধুরী(আনোয়ায়ারা) / ৩১২ Time View
Update : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪, ২:২৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলার কর্ণফুলী থানাধীন বৈরাগ এলাকার সাবেক ইউপি সদস্য, দশ ট্রাক অস্ত্র মামলাসহ বেশ কয়েকটি মামলার আসামী নুরুল আবছার (৫০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বুধবার (৩১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কর্ণফুলী থানাধীন উত্তর বন্দরের (২ নম্বর ওয়ার্ড) কুট্টাপাড়া নিজ বাসা থেকে কর্ণফুলী ও আনোয়ারা থানা পুলিশের যৌথ টিমের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন ও বন্দর পুলিশ ফাঁড়ির আইসি এসআই মিজানুর রহমান।

 

গ্রেপ্তার নুরুল আবছার আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর গ্রামের হাজী জাফর আহাম্মদের ছেলে।

 

অভিযোগ রয়েছে অতি প্রভাবশালীদের সহায়তায় নুরুল আবসার কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লি (সিইউএফএল), আনোয়ারায় অবস্থিত কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (কেইপিজেড) ও ইউনাইটেড পাওয়ার প্ল্যান্টসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে প্রভাব বিস্তার করে একক ব্যবসা নিয়ন্ত্রণ, টেন্ডার ও চাঁদাবাজি করে কোটি কোটি টাকার অবৈধ পথে আয় করেছেন বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও মাদক ব্যবসার সাথে জড়িত বলেও কানাঘোষা রয়েছে।

 

পুলিশ জানায়, তার বিরুদ্ধে আনোয়ারা থানায় জিআর ১৪৬/১৪, সিএমপি চান্দগাঁও থানার জিআর ২৮৫/২৪, পাচলাইশ মডেল থানার জিআর ২৪৬/২৪ সহ বহুল আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলা চান্দগাঁও থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

 

এ প্রসঙ্গে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, গ্রেপ্তার নুরুল আবছার মেম্বার থানায় রয়েছে এখন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সকালে আদালতে পাঠানো হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST