বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম:
Logo ক্যাবের নতুন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন Logo আনোয়ারা উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট- এর নতুন কার্যালয় উদ্বোধন Logo আনোয়ারায় শাওলিন কুংফু এন্ড উশু একাডেমি’র ইফতার মাহফিল সম্পন্ন Logo সূত্রাপুরে ভোট কেনার সময় জামায়াতের নায়েবে আমির আটক Logo ভোটকেন্দ্রে অনুপ্রবেশ, মিরপুরে জামায়াতের দুই পোলিং এজেন্টের জেল Logo কুমিল্লায় জামায়াত নেতার মৎস্য প্রজেক্ট থেকে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার Logo কুমিল্লায় লাখ টাকাসহ জামায়াত নেতা আটক Logo বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত-আমির খসরু মাহমুদ চৌধুরী Logo BUET এর মঞ্চে DUET এর সাফল্য Logo পূরনো ভোটের মাঠে ধানের শীষ নিয়ে অভিজ্ঞ নিজামসহ ত্রিমুখী লড়াইয়ে অনভিজ্ঞ মাহমুদুল ও শাহজাহান
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘dainikalokitobangla.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘dainikalokitobangla.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘dainikalokitobangla.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ

বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আনোয়ারার যুবকের মৃত্যু

শাহরিয়ার মাহমুদ চৌধুরী (আনোয়ারা) / ১৩২ Time View
Update : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ১:২৬ পূর্বাহ্ণ

পাহাড় ভ্রমণে বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে প্রাণ হারালেন মোহাম্মদ সবুজ (২৮) নামের এক যুবক। নিহত সবুজের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়। তিনি উপজেলার চাতরী ইউনিয়নের রুদুরা গ্রামের শের আলী খান বাড়ির মো. নুরুল হকের (৭০) পুত্র।

 

শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় রাঙামাটিতে ভ্রমণকালে জিপ গাড়ি থেকে ছিটকে তিনি আহত হন। পরে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে (চমেক) রেফার করা হয়। পরে তাকে নিয়ে যাওয়া হয় নগরীর একটি বেসরকারি হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।স্থানীয় সূত্র জানায়, সবুজ তার কয়েকজন বন্ধু নিয়ে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বের হন। তারা পার্বত্য জেলা রাঙামাটিতে বেড়াতে গেলে সেখানে পাহাড়ি রাস্তা বেয়ে উঠার সময় সে গাড়ি থেকে ছিটকে পড়ে আহত হয়। পরে তাকে তার বন্ধুরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পরামর্শ দেন।

 

নিহত যুবকের চাচাতো ভাই রেজাউল হক বলেন, কয়েকজন বন্ধুর সাথে সবুজ ঘুরতে বেরিয়েছিলেন। রাঙামাটির পাহাড়ি রাস্তা বেয়ে উঠার সে গাড়ি থেকে ছিটকে পড়ে আহত হয়। পরে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST