শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম:
Logo মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প বৃক্ষরোপণ কর্মসূচি পাচঁ বৎসরে পঁচিশ কোটি বৃক্ষরোপণ। Logo বাংলাদেশে ‘টেক সিটি’ ও ‘ইনোভেশন সিটি’ গড়ে তুলতে আগ্রহী জাপান Logo বাংলাদেশে গাড়ি বানাতে চায় জাপান Logo আনোয়ারার রুদুরা বৌদ্ধ প্রগতি সংঘের উদ্যোগে শুভ প্রবারনা পূর্নিমা অনুষ্ঠিত Logo আনোয়ারায় ইয়াবা ব্যবসায়ী টাউট ইব্রাহিম গ্রেপ্তার Logo চলতি সংসদ অধিবেশনেই বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি পাস করতে চায় জাপান, জাপান থেকে আমদানি করা গাড়ির উপর থেকে ১৫ বছরের জন্য উঠে যাচ্ছে শুল্ক Logo শিক্ষক কিংবা অন্য পেশায় কর্মরত কারও সাংবাদিকতা করার সুযোগ নেই: প্রেস কাউন্সিলের চেয়ারম্যান Logo রাজনৈতিক কারণে বাধ্য হয়ে ১৭ বছর বিদেশে থাকতে হয়েছিল : প্রধানমন্ত্রী Logo সচিবালয়ের ঊর্ধ্বর্তন বাছাই কমিটিতে সরওয়ার জামাল এমপি Logo আনোয়ারায় প্রধান শিক্ষক তিন্নি চক্রবর্তীর বিরুদ্ধে অনিয়ম,আর্থিক দূর্নীতি ও ব্যবস্থাপনা কমিটি-২০২৬ এ অনিয়মের গুরুতর অভিযোগ
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘dainikalokitobangla.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘dainikalokitobangla.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘dainikalokitobangla.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ

মাদক ও লুটেরামুক্ত সোনার বাংলা গড়তে, সকলকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে: মিজানুর রহমান চৌধুরী”

শাহরিয়ার মাহমুদ চৌধুরী (আনোয়ারা) / ২৫৩ Time View
Update : বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯:১০ পূর্বাহ্ণ

“মাদক ও লুটেরামুক্ত সোনার বাংলা গড়তে, সকলকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে: মিজানুর রহমান চৌধুরী”

জাতীয় প্রেস ক্লাবের সদস্য ও বাংলাদেশ এডিটর ফোরামের সভাপতি মিজানুর রহমান চৌধুরী বলেছেন, “১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা যে লাল-সবুজের পতাকা পেয়েছি, তা কেবল স্বাধীনতার প্রতীক নয়, এটি আমাদের দায়িত্ব ও কর্তব্যের প্রতীক। আজ আমাদের প্রত্যেককে শপথ নিতে হবে—মাদক, লুটপাট এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার। আমাদের সমাজকে ন্যায়ের পথে এগিয়ে নিতে হবে।”

 

তিনি বলেন, “আমরা ন্যায়ের পক্ষে দাঁড়াই, অন্যায় ও অসত্যের বিরুদ্ধে কথা বলি। যারা মাদক ব্যবসা এবং মানুষের সম্পদ লুটপাটের সঙ্গে যুক্ত, তাদের চিহ্নিত করতে হবে। আজকের এই জমায়েতে উপস্থিত সবাইকে শপথ নিতে হবে—কেউ যেন আমাদের দেশের সম্পদ বিদেশে পাচার করতে না পারে। আমাদের লড়াই একটি মাদকমুক্ত, সুন্দর ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ার জন্য।”

 

তিনি আরও বলেন, “আমরা কারো দাসত্ব করি না, অন্যায়ের কাছে মাথা নত করি না। যারা দেশের সম্পদ লুট করেছে এবং লুটেরাদের সহযোগিতা করেছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। খেলাধুলার মতো কার্যক্রম কেবল বিনোদন নয়, এটি শৃঙ্খলা, নৈতিকতা এবং একতাবদ্ধ থাকার প্রতীক। ক্রিকেটে যেমন জয়ী হতে দলগতভাবে লড়াই করতে হয়, তেমনি আমাদের সমাজের সকল অন্যায় ও অসত্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে।”

 

শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কান্তিরহাটে এনটিবি প্রিমিয়ার লীগ আয়োজিত নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী শেখ আহমদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী চৌধুরী।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা ডায়াবেটিক হাসপাতালের প্রতিষ্ঠাতা সম্পাদক ও ইন্টারন্যাশনাল মিডিয়া পরিচালক, দৈনিক আমাদের চট্টগ্রাম এর চীফ রিপোর্টার সাংবাদিক মুনীর চৌধুরী,

চট্টগ্রাম ব্যুরো মাইটিভির ব্যুরো চিফ ও চট্টবাণী পত্রিকার সম্পাদক নুরুল কবির।

চাতরী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শান্তনু মজুমদার, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মোক্তার সওদাগর এবং ছাত্রনেতা আরিফুল ইসলাম রণি।

এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক আমাদের চট্টগ্রামের সহসম্পাদক আ.ন.ম. তাজওয়ার আলম, ফটো সাংবাদিক নুরুল আজম, আনোয়ারা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম এবং যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম।

 

ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে চাপাতলী ভিক্টোরিয়াস ক্রিকেট একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় গোবাদিয়া খাঁন গ্রুপ।

শেষে মিজানুর রহমান চৌধুরী উপস্থিত দর্শক ও খেলোয়াড়দের সমাজকে মাদকমুক্ত ও লুটেরামুক্ত করতে শপথ নিতে আহ্বান জানান এবং সকলকে শান্তিপূর্ণভাবে খেলা উপভোগ করার অনুরোধ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST