শনিবার, ৩০ মে ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
Logo ঈদে সাত দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি Logo আনোয়ারার গহিরায় নীডি ফাউন্ডেশন নির্মিত মাদরাসা বোস্তানুল আরিফিনের শুভ উদ্বোধন সম্পন্ন Logo ব্যবসায়ী ও সমাজসেবক প্রকৃতি রঞ্জন দত্তের মৃত্যুতে আনোয়ারা ফাউন্ডেশনের শোক প্রকাশ Logo আজ শাহছুফি পীর মৌলানা একরামুল হক শাহ্ রজায়ী (রহ:)’র বার্ষিক ওরশ শরীফ  Logo পুলিশের অভিযানে আনোয়ারায় ৪ অপহরণকারি গ্রেফতার, বাসচালক ও হেলপার উদ্ধার Logo আনোয়ারা বারখাইন ইউনিয়ন ভূমি অফিসের সহকারি তহসিলদার তিলক শীল’র মাসিক অ’বৈধ আয় ৫ লক্ষাধিক টাকা! Logo আনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে বীরমুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র চৌধুরীর শোকসভা অনুষ্ঠিত  Logo ক্যাবের নতুন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন Logo আনোয়ারা উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট- এর নতুন কার্যালয় উদ্বোধন Logo আনোয়ারায় শাওলিন কুংফু এন্ড উশু একাডেমি’র ইফতার মাহফিল সম্পন্ন
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘dainikalokitobangla.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘dainikalokitobangla.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘dainikalokitobangla.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ

আনোয়ারায় ডুমুরিয়া রুদুরাবাসীর মানববন্ধন, জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি

শাহরিয়ার মাহমুদ চৌধুরী (আনোয়ারা) / ৩২১ Time View
Update : রবিবার, ১৫ জুন, ২০২৫, ৪:২৩ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ডুমুরিয়া-রুদুরাকে আনোয়ারা সদর ইউনিয়নে অন্তর্ভুক্তির দাবীতে আজ সকাল ১১ টা থেকে আনোয়ারা সদরের শহীদ মিনার থেকে উপজেলা চত্বর পর্যন্ত প্রায় ৩ হাজার লোক ডুমুরিয়া রুদুরাকে আনোয়ারা (সদর) ইউনিয়নে অন্তর্ভুক্তির দাবীতে মানববন্ধনে অংশ গ্রহন করে।

ডুমুরিয়া-রূদুরা আনোয়ারা(সদর) ইউনিয়নের সাথে লাগোয়া হলেও নাগরিক সেবার জন্য যেতে হচ্ছে ৪/৫ কিলোমিটার দূরের চাতরী ইউনিয়ন কার্যালয়ে। এতে জন্ম-মৃত্যু নিবন্ধনসহ নানা সেবা পেতে দুই গ্রামের প্রায় ৭ হাজার মানুষকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়।
নাগরিক সেবা নিশ্চিত করতে দুই গ্রামকে নিকটবর্তী আনোয়ারা (সদর) ইউনিয়নের সাথে যুক্ত করার দাবিতে রবিবার (১৫ জুন) সকালে উপজেলা সদরে এক কিলোমিটারর দীর্ঘ মানববন্ধন করেছেন এলাকাবাসী। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধন উপজেলা সদরের থানার মোড় থেকে শুরু করে প্রায় এক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়। এতে দুই গ্রামের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ বিভিন্ন ব্যানার, ফেস্টুনসহ অংশ নেন।
মানববন্ধন শেষে স্থানীয়রা স্মারকলিপি প্রদান করতে গেলে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার এলাকাবাসীর সাথে একাত্মতা প্রকাশ করে বলেন, ‘এলাকার দলমত নির্বিশেষে সবাই এক হয়েছে দেখে ভালো লাগছে। ঐক্য থাকলে যেকোন চেষ্টা বিফলে যায় না। ন্যায্য দাবিতে ডুমুরিয়া-রুদুরাবাসীর এই ঐক্য অভূতপূর্ব ও বিরল।’ এ সময় তিনি স্মারকলিপির দাবি ও এলাকাবাসীর বক্তব্য উর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবরে দ্রুত প্রেরণ করা হবে বলে জানান।
এর আগে শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে গ্রামবাসীর পক্ষে বক্তব্য দেন নজির হোসেন মেম্বার, খোরশেদ আলম, সাইফুল ইসলাম, সরোয়ার হোসেন মাসুদ, আবু তাহের কন্ট্রাক্টর, সরোজ আহমেদ, জোবায়রুল আলম মানিক, মোহাম্মদ আলমগীর, শাহেদুল ইসলাম,
আক্তারুজ্জামান, টিটু বড়ুয়া, ফারুক হোসেন, রাশেদ আহমদ, শাফায়েত জামিল,আলফাজুর রহমান, আরিফ মঈনুদ্দীন, গিয়াস উদ্দিন বাবলু প্রমূখ।
মানবন্ধনে আমি-আমরা-আমাদের, আমরা ডুমুরিয়া রূদুরার সন্তানসহ স্থানীয় বিভিন্ন সংগঠনের সদস্যরা মিছিল সহকারে যোগ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST