সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
Logo আনোয়ারার শিক্ষা ব্যবস্থায় ফলাফলে বিপর্যয়: কারণ খুঁজছেন অভিভাবকরা, শিক্ষাবান্ধব পরিবেশের দাবি Logo মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প বৃক্ষরোপণ কর্মসূচি পাচঁ বৎসরে পঁচিশ কোটি বৃক্ষরোপণ। Logo বাংলাদেশে ‘টেক সিটি’ ও ‘ইনোভেশন সিটি’ গড়ে তুলতে আগ্রহী জাপান Logo বাংলাদেশে গাড়ি বানাতে চায় জাপান Logo আনোয়ারার রুদুরা বৌদ্ধ প্রগতি সংঘের উদ্যোগে শুভ প্রবারনা পূর্নিমা অনুষ্ঠিত Logo আনোয়ারায় ইয়াবা ব্যবসায়ী টাউট ইব্রাহিম গ্রেপ্তার Logo চলতি সংসদ অধিবেশনেই বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি পাস করতে চায় জাপান, জাপান থেকে আমদানি করা গাড়ির উপর থেকে ১৫ বছরের জন্য উঠে যাচ্ছে শুল্ক Logo শিক্ষক কিংবা অন্য পেশায় কর্মরত কারও সাংবাদিকতা করার সুযোগ নেই: প্রেস কাউন্সিলের চেয়ারম্যান Logo রাজনৈতিক কারণে বাধ্য হয়ে ১৭ বছর বিদেশে থাকতে হয়েছিল : প্রধানমন্ত্রী Logo সচিবালয়ের ঊর্ধ্বর্তন বাছাই কমিটিতে সরওয়ার জামাল এমপি
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘dainikalokitobangla.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘dainikalokitobangla.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘dainikalokitobangla.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ

আনোয়ারায় ভুল চিকিৎসায় কিশোরের মৃত্যুুর অভিযোগ

শাহরিয়ার মাহমুদ চৌধুরী (আনোয়ারা) / ২৮৫ Time View
Update : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ৫:২৩ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভুল চিকিৎসায় কিশোরের মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার (৯ এপ্রিল) দুপুর ১টার দিকে কিশোরটি মারা যায় বলে জানিয়েছে তার পরিবার।

 

নিহত কিশোর আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের মাইজপাড়ার নাজিম চেয়ারম্যান বাড়ি ইসহাক মিয়ার পুত্র। সে পীরখাইন মৌলানা আশরাফ আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র।দুই ভাই ও এক বোনের মধ্যে সে সবার ছোট। জানা যায়, ছোটবেলা থেকেই সে শ্বাসকষ্ট রোগী। গত সপ্তাহে একই সমস্যা নিয়ে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে সুস্থভাবে বাড়ি ফিরে। আবার, একই সমস্যা নিয়ে আজ আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে দুপুরে তার মৃত্যু ঘটে।

 

নিহত ইফতেখারের পরিবারের দাবি, হাসপাতালের বহিঃবিভাগে টিকিট নিয়ে শিশু বিশেষজ্ঞের কাছে গেলে তিনি ভর্তি হতে বলেন, তারপর তাঁর পরামর্শ অনুযায়ী যাবতীয় ওষুধপত্র নিয়ে ভর্তি করানো হয়। দুপুরে ভূল ইনজেকশন প্রয়োগ করার পর তাদের ছেলের মৃত্যু হয়েছে।

 

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মাহতাব হোসেন বলেন, ছেলেটি এজমা ও শ্বাসকষ্টে আক্রান্ত ছিল। তার অবস্থা অবনতি হলে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। দুপুরে ছেলেটির মৃত্যু হয়। বিষয়টি আমি ঊর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি, তারা তদন্ত করে বিষয়টি খতিয়ে দেখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST