বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
Logo ঈদে সাত দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি Logo আনোয়ারার গহিরায় নীডি ফাউন্ডেশন নির্মিত মাদরাসা বোস্তানুল আরিফিনের শুভ উদ্বোধন সম্পন্ন Logo ব্যবসায়ী ও সমাজসেবক প্রকৃতি রঞ্জন দত্তের মৃত্যুতে আনোয়ারা ফাউন্ডেশনের শোক প্রকাশ Logo আজ শাহছুফি পীর মৌলানা একরামুল হক শাহ্ রজায়ী (রহ:)’র বার্ষিক ওরশ শরীফ  Logo পুলিশের অভিযানে আনোয়ারায় ৪ অপহরণকারি গ্রেফতার, বাসচালক ও হেলপার উদ্ধার Logo আনোয়ারা বারখাইন ইউনিয়ন ভূমি অফিসের সহকারি তহসিলদার তিলক শীল’র মাসিক অ’বৈধ আয় ৫ লক্ষাধিক টাকা! Logo আনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে বীরমুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র চৌধুরীর শোকসভা অনুষ্ঠিত  Logo ক্যাবের নতুন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন Logo আনোয়ারা উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট- এর নতুন কার্যালয় উদ্বোধন Logo আনোয়ারায় শাওলিন কুংফু এন্ড উশু একাডেমি’র ইফতার মাহফিল সম্পন্ন
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘dainikalokitobangla.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘dainikalokitobangla.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘dainikalokitobangla.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ

আনোয়ারা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন।

শাহরিয়ার মাহমুদ চৌধুরী / ৩৯৫ Time View
Update : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪, ৮:০২ অপরাহ্ণ

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারা সাংবাদিক সমিতি (আসাস) এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হয়েছেন দৈনিক সময়ের কাগজের আনোয়ারা প্রতিনিধি মো: ফখর উদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন দৈনিক আনন্দবাজার ও ঢাকা প্রতিদিন পত্রিকার আনোয়ারা প্রতিনিধি মো: আরাফাত। ১৯ অক্টোবর (শনিবার) আনোয়ারা সাংবাদিক সমিতি (আসাস) এর কার্যালয়ে কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৪-২০২৫ সালের জন্য এই কমিটি ঘোষণা করা হয়। কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন দৈনিক দিনকাল প্রতিনিধি ওমর ফারুখ, দৈনিক দেশকাল প্রতিনিধি মো: আনোয়ার হোসেন, প্রাইভেট ডিটেকটিভ পত্রিকার প্রতিনিধি মনিরুল ইসলাম খোরশেদ, অপরাধ অনুসন্ধান প্রতিনিধি মো: মঈন উদ্দিন। ছয় সদস্যের এই কমিটি সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদের বাকি পদ ও সদস্যদেরকে সাধারণ সভার গঠণতন্ত্র অনুসারে অন্তর্ভুক্ত করে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করবে নব নির্বাচিত কমিটি। নতুন সভাপতি মো: ফখর উদ্দিন বলেন, সাংবাদিকতায় আমরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে যাবো। সাংবাদিকদের নিয়ে নতুন করে আমরা কল্যাণমূলক কাজ এবং সাংবাদিকদের যৌক্তিক দাবী আদায়ে সচেষ্ট থাকবো। নতুন সভাপতি আরো বলেন, বর্তমান উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন যাতে বিভিন্ন জাতীয় দিবস পালন ও মাসিক আইন শৃঙ্খলা বৈঠকসহ উপজেলার সকল সভায় বৈষম্যবিরোধী নতুন এই আনোয়ারা সাংবাদিক সমিতি (আসাস) কে আমন্ত্রণ জানান সেজন্য উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের নিকট অনুরোধ করেন। সাধারণ সম্পাদক মো: আরাফাত বলেন, সকল ত্যাগী সাংবাদিকদের নিয়ে কাজ করতে চাই। নতুন নেতৃত্বের মাধ্যমে আনোয়ারা সাংবাদিক সমিতি (আসাস) সামনের দিকে এগিয়ে যাবে বলে এটাই প্রত্যাশা করেন। উল্লেখ্য ২০২২সালের জানুয়ারি হতে নিয়মতান্ত্রিক ও গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন বা মনোনয়নের মাধ্যমে আনোয়ারা সাংবাদিক সমিতি (আসাস) সুচারুভাবে কার্যক্রম পরিচালনা করে আনোয়ারার সাধারণ জনগণের মাঝে স্থান করে নিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST