শনিবার, ৩০ মে ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
Logo ঈদে সাত দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি Logo আনোয়ারার গহিরায় নীডি ফাউন্ডেশন নির্মিত মাদরাসা বোস্তানুল আরিফিনের শুভ উদ্বোধন সম্পন্ন Logo ব্যবসায়ী ও সমাজসেবক প্রকৃতি রঞ্জন দত্তের মৃত্যুতে আনোয়ারা ফাউন্ডেশনের শোক প্রকাশ Logo আজ শাহছুফি পীর মৌলানা একরামুল হক শাহ্ রজায়ী (রহ:)’র বার্ষিক ওরশ শরীফ  Logo পুলিশের অভিযানে আনোয়ারায় ৪ অপহরণকারি গ্রেফতার, বাসচালক ও হেলপার উদ্ধার Logo আনোয়ারা বারখাইন ইউনিয়ন ভূমি অফিসের সহকারি তহসিলদার তিলক শীল’র মাসিক অ’বৈধ আয় ৫ লক্ষাধিক টাকা! Logo আনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে বীরমুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র চৌধুরীর শোকসভা অনুষ্ঠিত  Logo ক্যাবের নতুন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন Logo আনোয়ারা উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট- এর নতুন কার্যালয় উদ্বোধন Logo আনোয়ারায় শাওলিন কুংফু এন্ড উশু একাডেমি’র ইফতার মাহফিল সম্পন্ন
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘dainikalokitobangla.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘dainikalokitobangla.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘dainikalokitobangla.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ

পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলন সাময়িক স্থগিত

শাহরিয়ার মাহমুদ চৌধুরী / ১৭৪ Time View
Update : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৪:৪৭ অপরাহ্ণ

📛প্রেস বিজ্ঞপ্তি📛

 

সরকারের দৃশ্যমান কার্যক্রমের প্রেক্ষিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের চলমান আন্দোলন সাময়িক স্থগিত ঘোষণা।

 

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের ৬ দফা দাবিতে চলমান আন্দোলনের সামগ্রিক প্রেক্ষাপট নিয়ে ২১ এপ্রিল আইডিইবি’র আহ্বায়ক প্রকৌ. মোঃ কবীর হোসেন ও সদস্য সচিব প্রকৌ. কাজী সাখাওয়াত হোসেন নেতৃত্বে বাংলাদেশ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ. ম. কবীরুল ইসলামের সাথে পলিটেকনিক শিক্ষার্থীদের যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীদের পক্ষে উপস্থিত ছিলেন মোঃ হাবিবুর রহমান, লিমন হাসান, মাশরাফি বিন মাফি, জুবায়ের পাটোয়ারী, রহমত উল আলম শিহাব, আশরাফুল ইসলাম মিশান, রমজান আলী, সাব্বির আহমেদ, শিহাবুল ইসলাম শিহাব।

 

আলোচনায় শিক্ষা সচিব জানান শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উদ্যোগে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতি বিষয়ে মহামান্য হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপীল করা হলে মহামান্য আদালত রায়টি স্থগিত করেন। এছাড়া, শিক্ষার্থীদের দাবি অনুযায়ী ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ননটেক অধ্যক্ষ মহোদয়কে তাঁর পদ থেকে ইতোমধ্যে বদলি করা হয়েছে। তিনি বলেন, শিক্ষার্থীদের ৬ দফা দাবি বাস্তবায়নে আইডিইবি ও শিক্ষার্থী প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করে অতিশীঘ্র উচ্চ পর্যায়ের আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হবে এবং কমিটির সুপারিশের ভিত্তিতে সকল দাবি পূরণ করা হবে। সচিব মহোদয় আগামী ২৭ এপ্রিল প্রধান উপদেষ্টা কর্তৃক কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে সামগ্রিক বিষয়টি তাঁর নজরে আনা হবে মর্মে আশ্বাস প্রদান করেন। তিনি প্রধান উপদেষ্টার প্রতি সম্মান জানিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের চলমান ৬ দফা দাবির আন্দোলন স্থগিত রাখার জন্য অনুরোধ জানান।

 

এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য আইডিইবি আহ্বায়ক প্রকৌ. মোঃ কবীর হোসেনের সভাপতিত্বে সন্ধ্যায় আইডিইবি ভবনে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় সামগ্রিক বিষয় পর্যালোচনা করে চলমান আন্দোলনের কর্মসূচি সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত হয়। উল্লেখ্য, গঠিতব্য উচ্চ পর্যায়ের আন্তঃমন্ত্রণালয় কমিটিতে ছাত্র প্রতিনিধি হিসেবে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ রহমত উল আলম শিহাবকে মনোনয়নের বিষয়টিদদ সভায় সর্বসম্মতক্রমে গৃহীত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST