শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
Logo ক্যাবের নতুন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন Logo আনোয়ারা উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট- এর নতুন কার্যালয় উদ্বোধন Logo আনোয়ারায় শাওলিন কুংফু এন্ড উশু একাডেমি’র ইফতার মাহফিল সম্পন্ন Logo সূত্রাপুরে ভোট কেনার সময় জামায়াতের নায়েবে আমির আটক Logo ভোটকেন্দ্রে অনুপ্রবেশ, মিরপুরে জামায়াতের দুই পোলিং এজেন্টের জেল Logo কুমিল্লায় জামায়াত নেতার মৎস্য প্রজেক্ট থেকে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার Logo কুমিল্লায় লাখ টাকাসহ জামায়াত নেতা আটক Logo বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত-আমির খসরু মাহমুদ চৌধুরী Logo BUET এর মঞ্চে DUET এর সাফল্য Logo পূরনো ভোটের মাঠে ধানের শীষ নিয়ে অভিজ্ঞ নিজামসহ ত্রিমুখী লড়াইয়ে অনভিজ্ঞ মাহমুদুল ও শাহজাহান
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘dainikalokitobangla.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘dainikalokitobangla.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘dainikalokitobangla.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ

ফের আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

শাহরিয়ার মাহমুদ চৌধুরী (আনোয়ারা) / ২১৯ Time View
Update : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ২:২৬ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। আহত ১ জনের অবস্থা খুবই গুরতর।

 

আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ৬টায় আনোয়ারা-চন্দনাইশ সড়কের আনোয়ারা থানার মোড় আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ করেছে আনোয়ারা থানা পুলিশ।নিহত ব্যক্তি হলেন- চট্টগ্রামের চন্দনাইশের কেশুয়া এলাকার বাসিন্দা আবু তালেব (৫৫)। আর আহত ১জন হলেন মো. সিফাত (২৮)। বাকিদের পরিচয় পাওয়া যায়নি।

 

এ ঘটনার প্রত্যক্ষদর্শী মিঠুন কুমার দত্ত বলেন, ভোর ৬টার দিকে চাকরিতে যাওয়ার সময় উপজেলার আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে চট্টগ্রাম শহরমুখী পণ্যবাহী ট্রাকটি একটি সিএনজি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়, এতে ঘটনাস্থলে ২জন আহত হয়। দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া যায়, পরে একজনকে আমিসহ চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যায়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. রায়হান বলেন, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে সকালে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের দুইজন আহত ব্যক্তি আসেন, এরমধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হস্তান্তর করা হয়।

 

এ বিষয়ে আনোয়ারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, সকালে সড়ক দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ঘাতক ট্রাকটি জব্দ করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। ট্রাকটি পণ্য নিয়ে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিলো। এতে নিহত হয়েছেন একজন, আরেকজন আহত হয়েছেন। বিষয়টি তদন্ত প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST