শনিবার, ৩০ মে ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
Logo ঈদে সাত দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি Logo আনোয়ারার গহিরায় নীডি ফাউন্ডেশন নির্মিত মাদরাসা বোস্তানুল আরিফিনের শুভ উদ্বোধন সম্পন্ন Logo ব্যবসায়ী ও সমাজসেবক প্রকৃতি রঞ্জন দত্তের মৃত্যুতে আনোয়ারা ফাউন্ডেশনের শোক প্রকাশ Logo আজ শাহছুফি পীর মৌলানা একরামুল হক শাহ্ রজায়ী (রহ:)’র বার্ষিক ওরশ শরীফ  Logo পুলিশের অভিযানে আনোয়ারায় ৪ অপহরণকারি গ্রেফতার, বাসচালক ও হেলপার উদ্ধার Logo আনোয়ারা বারখাইন ইউনিয়ন ভূমি অফিসের সহকারি তহসিলদার তিলক শীল’র মাসিক অ’বৈধ আয় ৫ লক্ষাধিক টাকা! Logo আনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে বীরমুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র চৌধুরীর শোকসভা অনুষ্ঠিত  Logo ক্যাবের নতুন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন Logo আনোয়ারা উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট- এর নতুন কার্যালয় উদ্বোধন Logo আনোয়ারায় শাওলিন কুংফু এন্ড উশু একাডেমি’র ইফতার মাহফিল সম্পন্ন
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘dainikalokitobangla.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘dainikalokitobangla.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘dainikalokitobangla.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ

আনোয়ারায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী কাজী মোজাম্মেল হক

শাহরিয়ার মাহমুদ চৌধুরী / ৪৬২ Time View
Update : মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ৮:৫৩ পূর্বাহ্ণ

আসন্ন আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী কাজী মোজাম্মেল সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে বলেছেন, মানুষের সব মৌলিক ও মানবিক চাহিদাগুলো নিশ্চিত করার পাশাপাশি সন্ত্রাস, ভূমিদস্যু, কিশোর গ্যাং, মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ রোধ করে পারস্পারিক সহযোগিতার সংস্কৃতি গড়ে তুলতে কাজ করবেন।

আজ শনিবার (১৮ মে) বিকেল সাড়ে চারটায় উপজেলার চাতরী চৌমুহনী আল আরাফাহ ইসলামি ব্যাংকের চারতলায় স্থানীয় সাংবাদিকদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আনারস প্রতীকের প্রার্থী কাজী মোজাম্মেল হক বলেন, নির্বাচিত হলে উপজেলা পরিষদকে দুর্নীতিমুক্ত,
কার্যকর ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলব। নারীর অবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে সার্বিক উন্নয়নের জন্য কাজ করা হবে। নারী নির্যাতন-বহুবিয়ে-বাল্যবিয়ে বন্ধ, যৌতুকসহ নারীর প্রতিসহিংসতা রোধে সামাজিক আন্দোলন গড়ে তুলব। এলাকার মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, দুস্থ মুক্তিযোদ্ধার পরিবার ও প্রতিবন্ধীসহ সমাজের

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি বিশেষ নজর দিয়ে তাদের উন্নয়নে ভূমিকা রাখব।

তাকে আগামী ২৯ মে নির্ভয়ে যার যার ভোট কেন্দ্রে এসে আনারস প্রতীকে ভোট দেওয়ার জন্য আনোয়ারাবাসীর প্রতি আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আবুল বসর, নুরুল আনোয়ার ও নাজিম উদ্দীন সুজনসহ নির্বাচনী পরিচালনা কমিটির সিনিয়র নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST